এক্সপ্লোর

Madhyamik Results 2022: আজ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, জানুন বিস্তারিত

Madhyamik Exam Result: এবছর মোট পরীক্ষার্থী ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন।  প্রায় ৫০ হাজার বেড়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী।  এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯।   সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী।

কলকাতা: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Exam 2022 Result)। গত দুটো বছর করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা ব্যাহত হয়েছে। করোনা (Coronavirus) পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় চলতি বছর ফের আগের কায়দায় পরীক্ষা (Madhyamik Exam 2022) হয়। 

করোনা বিধি মেনেই চলতি বছর মাধ্যমিক পরীক্ষা হয়। পর্ষদের পক্ষ থেকে জানানো হয় যে, পরীক্ষাকেন্দ্রে বসার ক্ষেত্রে থাকবে শারীরিক দূরত্ব। পরীক্ষার্থীকে মাস্ক পরে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষাকেন্দ্রে কেউ অসুস্থ হলে থাকলে ছিল আইসোলেশন রুম। প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসা আটকাতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর আগে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিনেয় প্রশাসন। এবছর পরীক্ষার্থীর সংখ্যার নিরিখেও মাধ্যমিক পরীক্ষা তাত্‍পর্যপূর্ণ। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন।  প্রায় ৫০ হাজার বেড়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী।  এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯।   সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী। পর্ষদ সূত্রে দাবি, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাস করায়  এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়ে।

কীভাবে দেখা যাবে রেজাল্ট:

প্রথমেই http://wb10.abplive.com -এ যান। এটাই রেজাল্ট দেখার পেজ। এই পেজে মাধ্যমিকের রোল নম্বর লেখার একটি জায়গা পাবেন।
অ্যাডমিট কার্ড দেখে রোল নম্বরটি সেখানে লিখুন। যা যা তথ্য দিতে হবে তা সঠিক জায়গায় নির্দিষ্ট ভাবে দিন। তারপর ক্লিক করলেই মিলে যাবে ওই পরীক্ষার্থীর মাধ্যমিকের ফল। 

আরও পড়ুন - WB Madhyamik Result 2022: এবিপি আনন্দের ওয়েবসাইটে মাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন?

সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশের পরে, সকাল দশটা থেকে অনলাইনে মাধ্যমিকের ফল দেখা যাবে। চলতি বছরের মার্চের সাত তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Coochbehar News: '৮ দিন ধরে ভর্তি রোগীকে কষ্ট দিচ্ছে...', ক্যান্সার রোগীর চিকিৎসা না হওয়ার অভিযোগ, হাসপাতালে হাজির বিজেপি নেত্রী
Coochbehar News: '৮ দিন ধরে ভর্তি রোগীকে কষ্ট দিচ্ছে...', ক্যান্সার রোগীর চিকিৎসা না হওয়ার অভিযোগ, হাসপাতালে হাজির বিজেপি নেত্রী
Weather Update: বৃষ্টি কমতেই চড়চড়িয়ে বাড়ছে গরম, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি! আজ মিলতে পারে স্বস্তি?
বৃষ্টি কমতেই চড়চড়িয়ে বাড়ছে গরম, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি! আজ মিলতে পারে স্বস্তি?
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget