এক্সপ্লোর

WB Madhyamik Results 2023: মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে এবার মাধ্যমিকে, ঘোষণা পর্ষদের

WB Madhyamik Results 2023:প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা, এবছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। নির্দিষ্ট করে বললে, এবার মহিলা পরীক্ষার্থীর ২২ শতাংশ বেশি ছিল।   

কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2023)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) ঘোষণা, এবছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। নির্দিষ্ট করে বললে, এবার মহিলা পরীক্ষার্থীর  (Women Candidate) ২২ শতাংশ বেশি ছিল।     

আর কী জানা গেল?
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। শেষ হয় ৪ মার্চ। পর্ষদের ঘোষণা, পরীক্ষার ঠিক ৭৬ দিনের মাথায় এবার ফলপ্রকাশ করা হয়েছে। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। হিসেব বলছে, সফল পড়ুয়াদের মধ্যে প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। পাশের সার্বিক হার ৮৬.১৫ শতাংশ। জেলাওয়াড়ি পরিসংখ্যানে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা ও চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর রয়েছে। তবে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার বিষয়টি আলাদা করে ঘোষণা করেছেন পর্ষদ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত  বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৭ হাজার ৮০০ জন। পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। প্রায় ৫০ হাজার বেড়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী হয়েছিল। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৫ লক্ষ ৫৯ জন, ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। পর্ষদ সূত্রে দাবি, গত বছরের আগের বছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়ে। তবে পাশের হারে গত বার সামান্য পিছিয়ে ছিল ছাত্রীরা।

ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের...
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে এদিন মাধ্য়মিকের ফলপ্রকাশের সময় জানানো হয় যে, ১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশে স্থানাধিকার করেছে।  এর মধ্যে পূর্ব বর্ধমান থেকে ১৭ জন, মালদা থেকে ২১ জন, বাঁকুড়া থেকে ১৪ জন, পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩ জন, উত্তর ২৪ পরগনা থেকে ৯ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৯ জন, পুরুলিয়া থেকে ৬ জন, হুগলি থেকে ৫ জন, হাওড়া থেকে ৪ জন, কোচবিহার থেকে ৩ জন, বীরভূম থেকে ২ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন, জলপাইগুড়ি থেকে ১ জন, নদিয়া থেকে ১ জন ও জলপাইগুড়ি থেকে ১ জন রয়েছে। পর্ষদ আরও জানিয়েছে, এবার প্রথম স্থানে ১ জন, দ্বিতীয় স্থানে ২ জন, তৃতীয় স্থানে ৬ জন, চতুর্থ স্থানে ৪ জন, পঞ্চম স্থানে ৯ জন, ষষ্ঠ স্থানে ১১ জন, সপ্তম স্থানে ১৯ জন, অষ্টম স্থানে ১৫ জন, নবম স্থানে ১৭ জন এবং দশম স্থানে ৩৪ জন রয়েছে। 

আরও পড়ুন:অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
NEET Delhi Protest : NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live: মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর,
মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর, "প্রকাশ্য সমাবেশে এসে ক্ষমা চা, বল ভুল হয়েছে"

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget