এক্সপ্লোর

WB Monsoon Forecast: হাঁসফাঁস গরমে নাজেহাল, কবে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে

Weather Forecast: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। অন্যান্য জেলাতেও প্রবলের গমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায়। পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: গরমে হাঁসফাঁস, বুধবার পর্যন্ত স্বস্তির কোনও পূর্বাভাস নেই। সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় (Weather Update)। কাল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বর্ষা কবে (WB Monsoon Forecast)? পরিষ্কার হবে বৃহস্পতিবারের পর, জানাল আবহাওয়া দফতর। 

কেমন থাকবে আবহাওয়া?

জৈষ্ঠ্যের প্রবল দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথাও কোথাও আবার তাপপ্রবাহের পরিস্থিতি। অন্যদিকে প্রবল বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকবে রাজ্যজুড়ে। রবিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অন্তত বুধবার পর্যন্ত গরম থেকে বড় রকমের স্বস্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। বুধবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি জারি থাকবে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে  বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত এই বিক্ষিপ্ত বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে। তবে এই বৃষ্টি একান্তভাবেই স্থানীয়। এর সঙ্গে বর্ষার বৃষ্টির কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। 

দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? 

এই অস্বস্তিকর পরিস্থিতিতে প্রশ্ন হল, বর্ষা কবে ঢুকবে? হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না বইলেও অস্বস্তিকর আবহাওয়া এবং আর্দ্রতা বজায় থাকবে। এই পরিস্থিতি ১২ তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে। আবহাওয়া দফতরের মতে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে কবে ঢুকবে সেটা এখনই বলা যাচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে সেই ছবিটা পরিষ্কার হবে বৃহস্পতিবারের পর। 

স্বস্তির খবর উত্তরবঙ্গে: গরমে হাঁসফাঁস করতে হবে না উত্তরবঙ্গবাসীকে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে পাঁচ জেলাতেই  জারি থাকবে ভারী  থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কোনও কোনও জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতাও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Raniganj Dacoity: ফের ডাকাতদের টার্গেট সোনার দোকান, ভরদুপুরে রানিগঞ্জে সেনকোর শোরুমে ডাকাতি

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget