এক্সপ্লোর

WB Muncipal Election 2022: কামারহাটিতে ফের বোমাবাজি, আহত এসআই জয়ন্ত বিশ্বাস

WB Muncipal Election 2022: এবার সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত হলেন পুলিশ কর্মী। কামারহাটির (kamarhati) ৬ নম্বর ওয়ার্ডে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। 

সমীরণ পাল, কামারহাটি: সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিবেশ। কামারহাটিতে সকাল থেকেই ভোট সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। এবার সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত হলেন পুলিশ কর্মী। কামারহাটির ৬ নম্বর ওয়ার্ডে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আহত কামারহাটি ফাঁড়ির এসআই জয়ন্ত বিশ্বাস। পায়ে গুরুতর আঘাত লাগে এসআই জয়ন্ত বিশ্বাসের। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ''বোমায় নয়, অন্য কোনও ভাবে আঘাত লেগেছে এসআইয়ের।''


শনিবার থেকে উত্তপ্ত ছিল কামারহাটি। উঠেছিল বোমাবাজির অভিযোগ। ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অদ্রি রায়ের বাড়ির সামনে বোমাবাজি হয়।  যাকে কেন্দ্র করে তৃণমূল ও বাম, দু’দলের দুই প্রার্থীর মধ্যে তরজা তুঙ্গে  ওঠে। রবিবার ভোটগ্রহণের আগে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটির পরিস্থিতি । পুরভোটের আগের রাতে রণক্ষেত্রের চেহারা নেয় কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ড। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। তার জেরে বাঁশ নিয়ে একে অন্যের ওপর চড়াও হয় বলে অভিযোগ। র‍্যাফ ও পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়

পুরভোটের দিনটাও শান্তিপূর্ণ গেল না। কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজির অভিযোগ ওঠে। স্থানীয়রা তাড়া করায় বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। বাইক, গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। একের পর এক মোটরবাইক, গাড়ি ভাঙচুর! বোমাবাজি। পুরভোটকে কেন্দ্র করে দফায় দফায় রবিবার উত্তপ্ত হয়ে উঠল, উত্তর চব্বিশ পরগনার কামারহাটি।  ভোটের মাঝবেলায় রণক্ষেত্রের চেহারা নেয় ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শনিবার রাত থেকেই তৃণমূল প্রার্থী অনুগামী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। এদিন সকালে তাঁদের সঙ্গে আসা দুষ্কতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। বেশ কয়েকটি গাড়ি ও মোটরবাইকে করে দুষ্কৃতীরা এসেছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীরা তাড়া করলে মোটরবাইক ও গাড়ি ফেলেই পালায় তারা। বেশ কয়েকটি গাড়ি ও মোটরবাইকে করে দুষ্কৃতীরা এসেছিল বলে অভিযোগ। 

সেরা শিরোনাম

Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Baruipur News: 'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
News Live: বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
Baruipur Encounter: বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?
বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget