এক্সপ্লোর

WB Muncipal Election 2022: বিরোধী দলের প্রার্থী, এজেন্ট, সাংবাদিকদের আক্রমণ, পুরসভা ভোটে ফিরল অশান্তির ছবি

WB Muncipal Poll 2022: পুরসভা ভোটে ফিরল অশান্তির ছবি। যা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে ২০১৫ সালের পুরভোট এবং ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের কথা। দু’বারই নির্বাচনী সন্ত্রাসের অভিযোগে তপ্ত হয়ে উঠেছিল বাংলা।

কৃষ্ণেন্দু অধিকারী, বর্ধমান: পুরসভা ভোটে (Municipal Election) ফিরল অশান্তির (Violence) ছবি। যা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে ২০১৫ সালের পুরভোট এবং ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের কথা। দু’বারই নির্বাচনী সন্ত্রাসের অভিযোগে তপ্ত হয়ে উঠেছিল বাংলা। বাংলার ভোটে সন্ত্রাসের সেই ভয়ঙ্কর ছবিটা বদলাল না। ১০৮টি পুরসভার ভোটে দিকে দিকে আক্রান্ত হলেন বিরোধী দলের প্রার্থী, এজেন্টরা। গুলি-বোমা চালানোর অভিযোগ উঠল, হল রক্তপাত। শুধু বিরোধীরাই নন, কর্তব্য পালন করতে গিয়ে সাংবাদিকরাও আক্রমণের শিকার হলেন। নানা জায়গায় গণতন্ত্রের উৎসবে এই ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। যেন ফিরে এল ২০১৫-র পুরসভা ভোটের সেই ছবি। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের সেই ভয়াবহতা।

২০১৫ সালে পুরভোটের দিন বিধাননগরে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় বহিরাগতরা। আক্রান্ত হন ভোটাররা। আক্রান্ত হন ভোটাররা। বুথ দখল, ছাপ্পা ভোট, মারধর, সন্ত্রাসের একের পর এক ছবি প্রকাশ্যে চলে আসায় পরিকল্পিত হামলার শিকার হন একের পর এক সংবাদমাধ্যমের প্রতিনিধি। বাঁশ-লাঠি-রড দিয়ে মারা হয় এবিপি আনন্দর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যকে। 

এরপর ২০১৮-র পঞ্চায়েত ভোটেও ফিরে আসে সন্ত্রাসের সেই চেনা ছবি। ৩৪ শতাংশ আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটের দিনও ব্যাপক সন্ত্রাসের অভিযোগ ওঠে। মালদায় প্রথমবার পঞ্চায়েত ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হন এক তরুণ। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তিরবিদ্ধ হতে হয় এক মহিলা ভোটারকে। জায়গায় জায়গায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন তুফানগঞ্জে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ, নিশানায় তৃণমূল

এ নিয়ে সমালোচনার মুখে পড়ে সাম্প্রতিককালে একের পর এক তৃণমূল নেতা-মুখপাত্র আশ্বাস দিয়েছিলেন, যে ঘটনা আগে ঘটেছে, আর হবে না। সম্প্রতি যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সোশাল মিডিয়ায় পোস্ট করে কার্যত সতর্ক করেছিলেন, ‘আরেকবার ২০১৮ হলে আরেকটা ২০১৯ কিন্তু সময়ের অপেক্ষা। আরেকটা ২০১৮ হলে কিন্তু বারবার সবটা ২০২১-এর মতো হবে না।’

কিন্তু তারপরও ১০৮টি পুরসভার ভোটে দেখা গেল এই ছবি! সেই আগের পুনরাবৃত্তি! বাংলায় ভোট সন্ত্রাস কি কোনওদিন বন্ধ হবে? এটাই লাখ টাকার প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে রাতভর বের করা হল আসবাব-কম্পিউটার, আজও ফের ৫ তলা অফিসে বুলডোজার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে রাতভর বের করা হল আসবাব-কম্পিউটার, আজও ফের ৫ তলা অফিসে বুলডোজার
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
Babul Supriyo:
"বিজেপিতে যাব না, এই কথাটা আমি কেন বলব? রাঘব চাড্ডা হওয়ার কোনও ইচ্ছা নেই আমার", মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন বাবুল

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget