এক্সপ্লোর

Australia vs India: ব্রিসবেন টেস্ট ড্র হতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা কঠিন হল রোহিতদের জন্য

India vs Australia 3rd Test: টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার দৌড়ে ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এরমধ্যে বর্ডার গাওস্কর ট্রফিতে আর দুটো ম্য়াচ বাকি রয়েছে।

ব্রিসবেন: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। পারথে জয় ও অ্য়াডিলেডে হারের পর এই টেস্টে জয় খুব প্রয়োজন ছিল ভারতের জন্য। কিন্তু বৃষ্টি গোটা ম্য়াচে প্রতিদিন যেভাবে খেলায় তাল কাটল তাতে ফল যে বেরবে না কিছু খেলার, তার আন্দাজ মিলেছিল আগই। কিন্তু ম্য়াচ ড্র হওয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও কিছু পরিবর্তন হল। একই সঙ্গে রোহিতদের ফাইনালে জায়গা করে নেওয়ার রাস্তাটাও একটু কঠিন হয়ে গেল। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার দৌড়ে ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এরমধ্যে বর্ডার গাওস্কর ট্রফিতে আর দুটো ম্য়াচ বাকি রয়েছে। মেলবোর্ন ও সিডনিতে দুটো ম্য়াচ হবে। ভারত যদি এই দুটো ম্য়াচেই জিতে যায়, তবে হেসেখেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থেকেই শেষ করবে রোহিত বাহিনী। কিন্তু যদিও ভারত ২-১ ব্যবধানে সিরিজ জেতে, সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজে একটি ম্য়াচে হারাতেই হবে। অথবা ১-০ ব্যবধানে জিততেই হবে। 

যদি চলতি বর্ডার গাওস্কর ট্রফির ফলাফল ২-২ হয় পাঁচ ম্য়াচ শেষে। তখন কিন্তু লড়াইটা ভারতের জন্য কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানেই জিততে হবে। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আছে দক্ষিণ আফ্রিকাও। এই মুহূর্তে তাঁরাই পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা ধরে রেখেছে। বর্ডার গাওস্কর ট্রফি যদি ২-২ ব্যবধানে শেষ হয়, আর অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়, তবুও ভারত ফাইনালে জায়গা করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে পাকিস্তানকে ২-০ ব্য়বধানে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে।

চতুর্থ দিনে বুমরা-আকাশদীপ জুটি ভারতের ফলো অন বাঁচিয়ে দিয়েছিলেন। এদিন সকালে আট রান যোগ করেন তাঁরা। তবে শেষ উইকেট হিসেবে আকাশদীপ আউট হয়ে যান ট্রাভিস হেডের বলে স্টাম্পড হয়ে। ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা এই পেসার। ২৬০ রানে শেষ হয়ে ভারতের প্রথম ইনিংস। ১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৯ রান বোর্ডে তুলতেই ৭ উইকেট খুঁইয়ে বসে অজিরা। এরপরই প্যাট কামিন্স ডিক্লেয়ার ঘোষণা করেন। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৮ রান তুলেছিল বোর্ডে। চা পানের বিরতি হয় এরপর। কিন্তু ফের খেলা শুরু করা সম্ভব হয়নি বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য। 

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget