এক্সপ্লোর

WB Municipal Poll Result 2022: পরীক্ষা শেষ, আজ ১০৭ পুরসভার রেজাল্ট; গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা

WB Municipal Election Result: ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ১০৭টি পুরসভার জন্য ১০৭টি কেন্দ্রে গণনা হবে।

কলকাতা: আজ রাজ্যের ১০৭টি পুরসভার (Municipal) ভোট গণনা। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রং রুমগুলি। গণনাকেন্দ্রগুলিতে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, গতকাল দক্ষিণ দমদম ও শ্রীরামপুর পুরসভার দু’টি ওয়ার্ডের দু’টি বুথে পুনর্নির্বাচন হয়েছে।                        

পরীক্ষা শেষ। এবার বেরোবে রেজাল্ট। বুধবার রাজ্যের ১০৭টি পুরসভায় ভোটগণনা। দিনহাটা পুরসভা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ১০৭টি পুরসভার জন্য ১০৭টি কেন্দ্রে গণনা হবে। আপাতত স্ট্রং রুমে তালাবন্দি ইভিএম। নিরাপত্তার বজ্রআঁটুনিতে রয়েছে ভোটযন্ত্র।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। একেবারে বাইরে প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিশ ও কমব্যাট ফোর্স। দ্বিতীয় স্তরে প্রবেশ করতে গেলে সাদা কাগজ ও পেন ছাড়া কিছুই সঙ্গে রাখা যাবে না। সংবাদ মাধ্যমের জন্য আলাদা ব্যবস্থা থাকছে দ্বিতীয় বলয়ে। এরপর থাকছে তৃতীয় বলয়। স্ট্রং রুমের পাশেই গণনা কেন্দ্র। এই বলয়ে রাজ্য সরকারের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।     

গণনা কেন্দ্রের ভিতরে রিটার্নিং অফিসার ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। প্রত্যেক গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। বারাসাত, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, জলপাইগুড়ি-সহ বিভিন্ন গণনা কেন্দ্রেও নিরাপত্তা জোরদার। 

কমিশন সূত্রে জানা গেছে, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা চলবে। ফল ঘোষণার পর জয়ী দল বিজয় মিছিল করতে পারলেও, একইসঙ্গে এনিয়ে সবাইকে সতর্ক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি জানিয়েছেন, বিজয় মিছিলে ছাড় থাকলেও, কোনওরকম অশান্তি বরদাস্ত করবে না পুলিশ। এদিকে, মঙ্গলবার দক্ষিণ দমদম ও শ্রীরামপুর পুরসভার দু’টি ওয়ার্ডের দু’টি বুথে পুনর্নির্বাচন হয়।

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
Rituparna Sengupta: মায়ের কথা মেনে পাঁচালি পড়েন, কোজাগরী লক্ষ্মীপুজো কেন বিশেষ ঋতুপর্ণার কাছে?
মায়ের কথা মেনে পাঁচালি পড়েন, কোজাগরী লক্ষ্মীপুজো কেন বিশেষ ঋতুপর্ণার কাছে?
TMC Symbol : প্রতীকের লড়াই তুঙ্গে, মীমাংসার আগে ঋতব্রত - তৃণমূলের সব নথি ছিনতাইয়ের চেষ্টা ! চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার
প্রতীকের লড়াই তুঙ্গে, মীমাংসার আগে ঋতব্রত - তৃণমূলের সব নথি ছিনতাইয়ের চেষ্টা ! চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার
North Block Fire : নর্থ ব্লকে আগুন? চারিদিকে কালো ধোঁয়া, এখানেই অফিস স্বরাষ্ট্র, অর্থ মন্ত্রকের
নর্থ ব্লকে আগুন? চারিদিকে কালো ধোঁয়া, এখানেই অফিস স্বরাষ্ট্র, অর্থ মন্ত্রকের

ভিডিও

Suman meets Swarup | সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরূপ বিশ্বাসের বৈঠক ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
Birbhum News | কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হল তৃণমূল নেতাকে | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Cyclone Arnab | কবে থেকে শুরু হবে ভারী বৃষ্টি ? | ABP Ananda LIVE
Coochbehar News | কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
Serbia Election 2026: ১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
Central Bank of India: সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
Weather Update: বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
Cyclone Update: ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
Earthquake : ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
Embed widget