এক্সপ্লোর

WB Municipal Poll Result 2022: দার্জিলিঙে উত্থানেই চমক হামরো পার্টির, কে এই অজয় এডওয়ার্ডস ?

WB Municipal Poll Result 2022: গত বছর অক্টোবর মাসে হামরো পার্টি প্রতিষ্ঠা করেন । সেই শুরু পথচলার। এবার পুরভোটে একাধিক মহিলা ও তরুণ মুখকে লড়াইয়ের ময়দানে নামিয়ে বাজিমাতও করলেন অজয় এডওয়ার্ডস

দার্জিলিং, মোহন প্রসাদ শর্মা : রাজ্যের আকাশে এখন শুধু সবুজ আবির। তারই মধ্যে বিরোধী-শিবিরে 'সবে ধন নীলমণি' তাহেরপুর (Taherpur) ও দার্জিলিং পুরসভা (Darjeeling Municipality)। তাহেরপুরে সিপিএম ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টিতে জয়লাভ করেছে। সে তো গেল দীর্ঘ সাংগঠনিক ইতিহাসের ফল। কিন্তু, উত্থানেই নিজেদের অস্তিত্ব জানান দিয়ে চমক দিয়েছে হামরো পার্টি। ক্ষমতা দখল করে নিয়েছে দার্জিলিং পুরসভায়। পাহাড়ের রাজনীতিতে কার্যত নতুন লড়াই শুরু হতে চলেছে অজয় এড়ওয়ার্ডসের নেতৃত্বে। থুড়ি, হামরো পার্টির প্রতিষ্ঠাতার নেতৃত্বে।

কিন্তু, কে এই অজয় এডওয়ার্ডস ? যাঁর নেতৃত্বে শুরুতেই পাহাড়ের রাজনীতিতে ছক্কা হাঁকিয়ে ফেলল হামরো পার্টি। তা জানতে গেলে আমাদের একটু পিছনে তাকাতে হবে।

পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে ১৯৮০ সালে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট তৈরি করেন সুভাষ ঘিসিং। পরবর্তীকালে জিএএলএফের প্রেসিডেন্ট হন তাঁর ছেলে মান ঘিসিং। এই মান ঘিসিংয়েরই শৈশবের বন্ধু অজয় এডওয়ার্ডস। পাহাড়ের একজন রেস্তোরাঁ ব্যবসায়ী এবং সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। চালান একটি এনজিও। সেই সূত্রে পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে তাঁর সামাজিক কার্যকলাপের পরিধি। গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের দার্জিলি শাখার সভাপতিও ছিলেন অজয়।

মান ঘিসিং জিএনএলএফের প্রেসিডেন্ট হওয়ার পর গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক সক্রিয়তা বাড়ে অজয় এডওয়ার্ডসের। পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য তাঁকে মান ঘিসিং দিল্লিও পাঠিয়েছিলেন বলে দাবি করেছিলেন অজয়। যাতে সমমনোভাবাপন্ন শক্তিকে একছাতার তলায় আনা যায়। যদিও এডওয়ার্ডসের অভিযোগ ছিল, তিনি দিল্লিতে থাকাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করতে গেলেও মান তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। মান অবশ্য এই অভিযোগের কোনও উত্তর দেননি।

এরপরই দার্জিলিং ফিরে নতুন রাজনৈতিক দল খোলার ঘোষণা করে দেন অজয়। সামাজিক কাজকর্মের সর্বোচ্চ পরিধি রাজনীতি, বলে মন্তব্যও করে ছিলেন তিনি। গত বছর অক্টোবর মাসে হামরো পার্টি প্রতিষ্ঠা করেন তিনি। সেই শুরু পথচলার। এবার পুরভোটে একাধিক মহিলা ও তরুণ মুখকে লড়াইয়ের ময়দানে নামিয়ে বাজিমাতও করলেন। দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতেই জয়ী হয়েছে হামরো পার্টি । অবশ্য অজয় এডওয়ার্ডস নিজে পরাজিত হয়েছেন। ২২ নম্বর ওয়ার্ডে থেকে ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget