এক্সপ্লোর

WB Weather Forecast: ভয়াবহ তাপপ্রবাহ বাংলায় জেলায়! কোন কোন জেলায় সতর্কতা?

West Bengal Update: দক্ষিণবঙ্গের বাকি জেলায় আরও লাফিয়ে বাড়তে চলেছে তাপমাত্রা। বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা: রাজ্যে আরও তাপপ্রবাহের ইঙ্গিত দিলেন আবহাওয়াবিদেরা। সারা বাংলায় তুমুল গরমের ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদেরা রয়েছে ভয়াবহ তাপপ্রবাহের (Heat Wave Condition) পূর্বাভাস। আগামী কয়েকদিনে কলকাতায় আরও বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় রবিবারের মধ্যে তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি জেলায় আরও লাফিয়ে বাড়তে চলেছে তাপমাত্রা। বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ার দাপটে চরম তাপ প্রবাহ এবং তাপ প্রবাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। শনি ও রবিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। জানিয়েছেন আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত।

আজ বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা:
পানাগড়   ৪৪.০ (+৭.২)
কলকাতা    ৪০.৮ (+৫ .২)
দমদম         ৪১.৫  ( +৫.৪)
মেদিনীপুর   ৪৩.৫   (+৬.৬)
কলাইকুন্ডা  ৪২.৮  (+ ৫.৯)
বাঁকুড়া         ৪২.৭  (+৪.৭)
বর্ধমান         ৪২.৫   (+৫.৭)
আসানসোল ৪২.৪    (+৪.৭)
সিউড়ি         ৪৩.৫     (+৬.৭)
ঝাড়গ্রাম      ৪৩.৫     (+ ৬.৬)

সোমবার থেকে সামান্য আবহাওয়া বদল:
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে । 

একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই ১০ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী ২৪ ঘণ্টায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো উত্তরবঙ্গের নীচের দিকে তিন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভোটের আগে ছবি পোস্ট হতেই ভাইরাল! কে ইনি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget