এক্সপ্লোর

WB Madhyamik Result: আজ মাধ্যমিকের রেজাল্ট; কখন, কোথায় দেখবেন?

WBBSE Madhyamik 2025 Result: ক্লিক করতে হবে wb10.abplive.com-এ। দিতে হবে শুধুমাত্র রোল নম্বর। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে।

কলকাতা: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result 2025)। আর কিছুক্ষণ পরই ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। অনলাইনে রেজাল্ট দেখা যাবে ৯টা ৪৫ মিনিট থেকে। অর্থাৎ অ্যাপ এবং ওয়েবসাইট থেকে জানা যাবে ফল। 

মাধ্যমিকের ফলপ্রকাশের খুঁটিনাটি: পরীক্ষার ৭০দিনের মাথায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। সকাল ৯টা ৪৫ থেকে দেখতে পারবেন ফল। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ। দিতে হবে শুধুমাত্র রোল নম্বর ও জন্ম তারিখ। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে। এদিন সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে বিলি করা হবে মার্কশিট ও শংসাপত্র। নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে তা সংগ্রহ করতে হবে স্কুলগুলিকে। আগামীকাল মার্কশিট ও শংসাপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা। 

 

গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা ২২ ফেব্রুয়ারি শেষ হয়। মধ্য় শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্য়ে ছাত্রদের সংখ্য়া ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্য়া ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। গতবছর অর্থাৎ ২০২৪ সালেও একই দিনে ফলপ্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। 

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া এবং রেজাল্ট বেরোনোর এই পর্বের মধ্যেই SSC-র ২০১৬ পুরো প্য়ানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজার ৭৫২ জন চাকরি হারান। যাঁদের মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার খাতা দেওয়ার কাজে যুক্ত ছিলেন। গত কয়েকদিন ধরে প্রতিবাদে সামিল হন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। ফলে ধন্দ ছিল কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। অবশেষে আজ ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। 

এবছর পরীক্ষার্থীদের জন্য জারি ছিল একাধিক নিয়মবিধিও। পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়,

  • কোনওরকম ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। 
  • পরীক্ষা পর্বে কোনও পরীক্ষার্থীর থেকে মোবাইল সহ অন্য কোনও ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে।
  • অপরাধের গুরুত্ব অনুযায়ী প্রয়োজন মনে করলে আইনানুগ পদক্ষেপ নেওয়া পর্যন্ত হতে পারে।
  • ফোন সহ  কোনও ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার সপক্ষে পরীক্ষার্থীদের থেকে কোনওরকম যুক্তি শোনা হবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget