এক্সপ্লোর

WB Madhyamik Result: মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ, শীর্ষে পূর্ব মেদিনীপুর

WB Class 10th Result: গতবার পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। এবার তা বাড়ল। মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার, মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর।

কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফল (Madhyamik 2025 Result)। এবছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। অর্থাৎ গতবছরের তুলনায় বাড়ল পাসের হার। এবার জেলার জয়জয়কার। মাধ্যমিকে পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর।

সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এবছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এবারও ভাল হয়েছে জেলার মাধ্যমিকের ফল। পাসের হারে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এছাড়াও তিনি জানিয়েছেন, পাসের হারের নিরিখে দ্বিতীয় কালিম্পং, মাধ্যমিকে পাসের হারে তৃতীয় কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাসের হার ৯৬.৪৬ শতাংশ। পাসের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, ৯৬.০৯ শতাংশ। তৃতীয় স্থানে কলকাতা পাসের হার ৯২.৩০ পারসেন্ট। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। ওই জেলার পাসের হার ৯০.৫২ শতাংশ। 

 

অনলাইনে রেজাল্ট দেখা যাচ্ছে ৯টা ৪৫ মিনিট থেকে। অর্থাৎ অ্যাপ এবং ওয়েবসাইট থেকে জানা যাবে ফল। অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। সকাল ৯টা ৪৫ থেকে দেখতে পারবেন ফল। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ। দিতে হবে রোল নম্বর ও জন্মতারিখ। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে। এদিন সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে বিলি করা হবে মার্কশিট ও শংসাপত্র। নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে তা সংগ্রহ করতে হবে স্কুলগুলিকে। পর্ষদ সভাপতি জানিয়েছেন, আজই দুপুরে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা।  

মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই সকুলের ছাত্র আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬, ৯৯.৪৩ শতাংশ। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর, ৬৯৪, ৯৯.১৪ শতাংশ। মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৩, ৯৯ শতাংশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget