এক্সপ্লোর

West Bengal HS Results 2024: উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম হুগলির স্নেহা- কোচবিহারের প্রতীচী

WBCHSE Board HS Result 2024:মেধাতালিকায় স্থান পেয়েছেন একাধিক ছাত্রী। এবার উচ্চমাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।

কলকাতা: এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম দুজন। হুগলির চন্দননগরের স্নেহা ঘোষ এবং কোচবিহারের প্রতীচী রায় তালুকদার মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। মেধাতালিকায় স্থান পেয়েছেন একাধিক ছাত্রী। গোটা মেধাতালিকায় যুগ্ম চতুর্থ স্থানে রয়েছেন ওঁরা দুজন।

মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হুগলির চন্দননগরের স্নেহা ঘোষ। তিনি কৃষ্ণভবানী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬%)। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম কোচবিহারের প্রতীচী রায় তালুকদার। তিনি সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬%)। এদিন ফল বেরনোর পরেই তাঁকে বাড়ি দিয়ে শুভেচ্ছা জানান কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। 

'বিশ্বাস করতে পারিনি। যতক্ষণ ভাল লাগতো ততক্ষণ পড়তাম। কোনও টাইম লিমিট ছিল না। সব বিষয়ই ভাল লাগতো। তবে অঙ্ক ফেভারিট', বলছেন উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম এবং গোটা মেধাতালিকায় চতুর্থ স্থানে থাকা স্নেহা ঘোষ। 

কীভাবে প্রস্তুতি?
টেস্টের আগে সিলেবাস শেষ করার লক্ষ্য নিয়েছিলেন তিনি। সেভাবেই শেষ করেছিলেন। তারপরেই আসল প্রস্তুতি বলে জানাচ্ছেন স্নেহা। তিন মাস সময় পেয়েছেন, তখনই শেষ মুহূর্তের প্রস্তুতি তৈরি করেছেন তিনি। স্নেহা বলেছেন, 'টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করেছি। রিভিশন করেছি। মক টেস্টগুলি দিয়েছি।'

অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে স্নেহার। এমন ফল করার জন্য স্কুলশিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন স্নেহা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঠাকুমার কথা মনে করে কেঁদেও ফেলেছেন তিনি। মাধ্য়মিকের সময় ঠাকুমার স্বপ্ন ছিল র়্যাঙ্ক করবে তাঁর নাতনিরা। কিন্তু সেবার হয়নি। গত বছর ঠাকুমা মারা যান। তিনি বেঁচে থাকলে খুব খুশি হতেন- বলতে গিয়েই কেঁদে ফেলেন স্নেহা। স্নেহার বোন সোহাও উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় রয়েছেন। দশম স্থানে রয়েছেন তিনি।                   

এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে ৭ লক্ষ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ শতাংশ বেশি। যদিও মেধাতালিকায় এগিয়ে ছাত্ররা, পাশের হারেও ছাত্রীদের তুলনায় ছাত্ররা এগিয়ে।

রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভীক, প্রাপ্ত নম্বর ৪৯৬

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget