এক্সপ্লোর

West Bengal HS Results 2024: পাঁচশোতে ৪৯৬! মার্কশিটে কোথায় নম্বর কাটা গেল উচ্চমাধ্যমিকে প্রথম অভীকের?

Avik Das HS Result: কোন বিষয়ে কত নম্বর উচ্চমাধ্যমিকে প্রথম অভীকের?

কলকাতা: উচ্চ মাধ্যমিক (Higher Secondary Result 2024) পরীক্ষায় মোট ৬টি বিষয়ে পরীক্ষা হয়। সেখানে বেস্ট অফ ফাইভ- অর্থাৎ যে পাঁচটি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর মিলেছে- তা থেকে তৈরি হয় একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নম্বর। সেই নিরিখেই রাজ্যে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাকমিলান হাই স্কুলের ছাত্র অভীক দাস (HS 2024 Topper)। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। মেধাতালিকায় প্রথম স্থানে রয়েছেন শুধু তিনিই। শতকরার হিসেবে অভীকের প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ। বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক হিসেবে পড়াশোনা করেছেন অভীক। উচ্চ মাধ্যমিকের ফলাফলে কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন অভীক?

কোন বিষয়ে কত নম্বর?
বাংলায় ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ৯৯
ইংরেজিতে ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ৯৩
অঙ্কে ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ১০০
কেমিস্ট্রি- ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ৯৯
ফিজিক্স- ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ৯৯
বায়ো সায়েন্স- ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ৯৯

অভীক দাস জানিয়েছেন, ৬টি বিষয়েই তাঁর গৃহশিক্ষক ছিল। এই সাফল্যের পুরো কৃতিত্বই বাবা-মাকে দিয়েছেন অভীক। তাঁর সব সুখ-দুঃখে বাবা-মা পাশে ছিলেন বলে জানিয়েছেন তিনি। আলিপুরদুয়ারের অভীক মাধ্য়মিকেও মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। মাধ্যমিকে রাজ্য়ের মেধাতালিকায় চতুর্থ হয়েছিলেন তিনি। আর উচ্চমাধ্য়মিকে একেবারে প্রথম। কীভাবে প্রস্তুতি নিয়েছেন? অভীক বলেন, 'নতুন পরিকল্পনা নেই। আরও জোর দিয়ে, আরও মরিয়া হয়ে পড়াশোনা করেছি।'                 

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ। ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন পাশ করলেন। ৯০ শতাংশের বেশি নম্বর মাত্র ৮ হাজার ৩৩১ জনের। মোট পরীক্ষার্থীর ১.২৩ শতাংশ ৯০ শতাংশের বেশি। ৮০ শতাংশের বেশি নম্বর মাত্র ৮.৪৭ শতাংশের। দিল্লি বোর্ডের দেদার নম্বরের পাশে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যার আশঙ্কা। 'পাশ প্রচুর করুক তাই বলে ৯০ শতাংশ বিশাল সংখ্যক পরিক্ষার্থী পাবে এটা ঠিক নয়', ব্যাখ্যা সংসদ সভাপতির। আগামী বছর থেকে দুটো সেমেস্টারে উচ্চ মাধ্যমিক। 'সেখানে নম্বর বাড়বে, পার্সেন্টাইলও থাকবে'- আশ্বাস সংসদ সভাপতির।

রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভীক, প্রাপ্ত নম্বর ৪৯৬

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Derailment: বহরমপুরে ট্রেন দুর্ঘটনার পর এবার হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি, পরপর রেল দুর্ঘটনা রাজ্যে
বহরমপুরে ট্রেন দুর্ঘটনার পর এবার হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি, পরপর রেল দুর্ঘটনা রাজ্যে
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?

ভিডিও

56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর
Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা
Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য
Baharampur Train Accident: লেভেল ক্রসিংয়ে কর্মচারী থাকা সত্ত্বেও কী করে দুর্ঘটনা? ঘটনাস্থলে তদন্তকারীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget