এক্সপ্লোর

Weather Alert: রাত থেকেই দুর্যোগ শুরু হবে কলকাতায়? ফের ভাসতে পারে মহানগর? কী জানাল আবহাওয়া দফতর?

মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'সিএসসি-র কমিশনারের সঙ্গে গতকালই এ নিয়ে বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী খোঁজখবর নিয়ে চলেছেন সকাল থেকেই। সব সময়ই মনিটরিং করছেন।'

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পুজোর মুখে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল কলকাতা।  নিম্নচাপের বৃষ্টিতে বানভাসি হয়েছিল শহর। কলকাতা ও জেলায় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে ও জলে ডুবে মৃত্যু হয়েছিল একাধিকের। পুজোর পরও ফের দুর্যোগের পূর্বাভাস। দশমীর সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। রাত থেকে দুর্যোগ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ আলিপুর আবহাওয়া দফতরের। এই অবস্থায়, আগেভাগেই সজাগ কলকাতা পুরসভা।

কতটা তৈরি কলকাতা? 

মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'সিএসসি-র কমিশনারের সঙ্গে গতকালই এ নিয়ে বৈঠক হয়েছে। যদি মারাত্মক বৃষ্টি হয়, তাহলে বাইরে ওদের যে টেম্পোরারি লাইন আছে, পুজো কমিটিকে যে লাইন দেওয়া আছে যেন অতি দ্রুত বন্ধ করে দেওয়া হয়। স্ট্রিট লাইটগুলিকেও ইনস্পেকশন করা হয়েছে। যেখানে যেখানে খোলা তার আছে তা টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। ওয়াটার লগিং হলে স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী খোঁজখবর নিয়ে চলেছেন সকাল থেকেই। সব সময়ই মনিটরিং করছেন। সব পরিস্থিতির জন্য রেডি থাকতে বলেছেন। 

আলিপুর আবহাওয়া দফতর বলছে, পুজোর আগে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। খুব বেশি হলে কোনও কোনও এলাকায় ১১ মিমি বৃষ্টি হতে পারে । একাদশীতেও একই পূর্বাভাস থাকছে। আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র তীরবর্তী এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। একাদশীতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার, অর্থাৎ দ্বাদশীর দিন, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে। 

হাওয়া অফিসের পূর্বাভাস, ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ। আজ সন্ধে নাগাদ ওড়িশা উপকূলে ঢুকতে পারে নিম্নচাপ। কাল পর্যন্ত উপকূল এলাকায় ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার সকাল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। কাল সকালের পর থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে কমবে বৃষ্টির দাপট। নিম্নচাপ ক্রমে এগোবে উত্তরের দিকে, কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণে কমবে বৃষ্টি, বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায় কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ ৫ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে হতে পারে ভূমিধস, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget