এক্সপ্লোর

Weather Alert: দশমীর রাতেই ওড়িশা উপকূলে ঢুকবে শক্তিশালী নিম্নচাপ, জেলায় জেলায় সতর্কতা, বৃষ্টির সঙ্গে বাড়বে ঝড়ের দাপট

Weather Updates: আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র তীরবর্তী এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নবমীর রাত থেকে বৃষ্টি, দশমীর সকালে প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গে।
  • আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র তীরবর্তী এলাকায় অতিভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।
  • ওড়িশা উপকূলে ঢুকতে পারে গভীর নিম্নচাপ, শক্তি হারাবে স্থলভাগে।
  • কলকাতা, হাওড়া সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি।

কলকাতা: পুজোর শেষবেলাতেও দুর্যোগ। ঘরের মেয়েকে বিদায়ের দিনে প্রকৃতিও যেন মূহ্যমান। নবমীর রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। দশমীর সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি হয়েছে।                

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র তীরবর্তী এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। তবে, দশমীর তুলনায় একাদশীতে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।                           

নিম্নচাপের অবস্থান কোথায়? 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ। আজ সন্ধে নাগাদ ওড়িশা উপকূলে ঢুকতে পারে নিম্নচাপ। স্থলভাগে ঢোকার পরেই শক্তি হারাতে শুরু করবে গভীর নিম্নচাপ। কাল সকালের পর থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে কমবে বৃষ্টির দাপট। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সকাল ১১.৩০ ওড়িশা উপকূলের গোপালপুর থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে ছিল নিম্নচাপ। পুরী উপকূল থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে ছিল গভীর নিম্নচাপ। গভীর সমুদ্র থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ।                                               

দুর্যোগ পূর্বাভাস

কলকাতা ও হাওড়াতে রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে উপকূলের জেলাগুলিতে। পাশাপাশি, অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়াতেও। অন্য়দিকে, একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলায়। অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। পাশাপাশি, ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget