এক্সপ্লোর

Weather Update: ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, সতর্ক পুলিশ প্রশাসন, প্রস্তুতি শুরু কলকাতা পুরসভার

আবহাওয়ার মতিগতি বোঝা দায়। তাই আগেভাগেই প্রস্তুত কলকাতা পুরসভা ও লালবাজার।

পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মে মাসে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। কিন্তু, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আবহাওয়ার মতিগতি বোঝা দায়। তাই আগেভাগেই প্রস্তুত কলকাতা পুরসভা ও লালবাজার।

ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি: কথায় বলে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আবার একটা মে মাসে যখন ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি মাথাচাড়া দিচ্ছে, তখন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মাথায় রেখে সতর্ক পুলিশ-প্রশাসন-পুরসভা। ২০২০ সালে আমফান, ২০২১ সালে ইয়াস আছড়ে পড়েছিল রাজ্যে। আমফানের তাণ্ডবে উপকূলবর্তী জেলার পাশাপাশি লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা। বহু জায়গায় গাছ পড়ে অবরুদ্ধ হয়েছিল শহর।প্রায় এক সপ্তাহ বিদ্যুৎহীন ছিল কলকাতার বিভিন্ন এলাকা। তার জেরে তৈরি হয়েছিল দুর্বিষহ পরিস্থিতি।

এবার ঘূর্ণিঝড় মোকা ধেয়ে এলে কী হবে কলকাতার? সম্ভাব্য সাইক্লোনকে ঘিরে এখনও পর্যন্ত আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছে, তার সবটাই আন্দামান-নিকোবর কেন্দ্রিক। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। কিন্তু আবহাওয়ার মতিগতি বুঝে ওঠা দায়। যে কোনও মুহূর্তে তা বদলে যেতে পারে।  সেকথা মাথায় রেখে, ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুরসভা ও লালবাজার। ২৪ ঘণ্টা খোলা কলকাতা পুরসভার কন্ট্রোলরুম।

কলকাতা পুরসভার কন্ট্রোলরুম নম্বর হল ২২৮৬-১২১২-১৩১৩-১৪১৪ । কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিল্ডিং বিভাগ সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। রবিবার থেকে লালবাজারেও খোলা হয়েছে কন্ট্রোলরুম। তার নাম রাখা হয়েছে, ইন্টিগ্রেটেড কন্ট্রোলরুম। আবহাওয়া দফতরের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে এই কন্ট্রোলরুম। এখানে পুলিশের সঙ্গে কাজ করছে একাধিক বিভাগ। লালবাজারের কন্ট্রোলরুমে রয়েছেন কলকাতা পুরসভার একজন কর্মীও। লালবাজারের কন্ট্রোলরুমের হোয়াটসঅ্যাপ নম্বর হল – ৯৪৩২৬১০৪৫০। ল্যান্ডলাইন নম্বর -২২১৪-১৮৯০, ২২৫০-৫০৩৩, ২২৫০-৫০৪৪, ২২৫০-৫১৪৬।

ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কাল সকালে এটি নিম্নচাপে পরিণত হয়ে বুধবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মোকা-র পরোক্ষ প্রভাবে বাংলায় বাড়বে তাপমাত্রা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গল ও বুধবার কলকাতায় পারদ পৌঁছতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হবে। অন্যদিকে, মোকা-র প্রভাবে আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ, সঙ্গে ১০০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।


আরও পড়ুন: Watermelon: ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget