এক্সপ্লোর

Weather Update : আবহাওয়ার গতি-প্রকৃতিতে বড় বদল, রাজ্যজুড়ে শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়ার আশঙ্কা, কয়েকদিন চলবে দুর্যোগ

Weather Forecast : আগামী কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। যেখানের দুটি নম্বর হল 8900793503 ও 8900793504।

সঞ্চয়ন মিত্র ও ঝিলম করঞ্জাই, কলকাতা : আবহাওয়ার (Weather Change) গতি-প্রকৃতিতে বড়সড় বদল। রাজ্যজুড়ে শিলাবৃষ্টি (Hail Strom), ঝোড়ো দমকা (Wind Gust) হাওয়া থেকে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। সোমবার পর্যন্ত রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলেই আশঙ্কা। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Metrological Office) সূত্রে খবর, আজ উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, কাল দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে কালবৈশাখী। আগামী কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। যেখানের দুটি নম্বর হল 8900793503 ও 8900793504।

কেমন থাকবে উত্তরবঙ্গ ?

উত্তরবঙ্গের (North Bengal Weather) উপরের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। দার্জিলিং (Darjeeling Weather), কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হওয়া। রবিবার পর্যন্ত এমন আবহাওয়া চলার আশঙ্কা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন ?

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায় (Kolkata Weather) মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।

বাড়বে বৃষ্টি

আজ ও আগামীকাল বৃষ্টি বাড়বে (Increased Rain) দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে। ১৮ এবং ১৯শে মার্চ শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের গতিবেগ দুটোই বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া সোম মঙ্গলবার পর্যন্ত চলতে পারে।

কেমন হঠাৎ এই বদল আবহাওয়ায় ?

ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত এবং তার জেরে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে । বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং পশ্চিমের শীতল বাতাসের সংঘাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে একটানা ঝড় বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। একটি সক্রিয় অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। 

আরও পড়ুন- কোথাও ঝড়, কোথাও শিলাবৃষ্টি, উত্তরবঙ্গ জুড়ে বিপত্তি, লোডশেডিং

সেরা শিরোনাম

News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget