এক্সপ্লোর

Darjeeling Snowfall: পাহাড়ে তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

Sandakphu Rain: সকাল থেকেই দার্জিলিং, সান্দাকফু ও লাগোয়া এলাকায় কনকনে ঠান্ডা হাওয়া বইছে

দার্জিলিং: সারা রাজ্যে যখন বৃষ্টি। তখন উত্তরবঙ্গে (North Bengal) দেখা গেল তুষারপাত (Snowfall)। দার্জিলিংয়ে রাতভর বৃষ্টিপাত হয়েছে। দার্জিলিং শহর, লাগোয়া এলাকা এবং পাহাড়ের নানা কোণে ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তারসঙ্গেই সান্দাকফুতে বরফও পড়েছে। সারারাত তুষারপাতের পরে বরফে ঢেকেছে গোটা সান্দাকফু।

সকাল থেকেই দার্জিলিং, সান্দাকফু ও লাগোয়া এলাকায় কনকনে ঠান্ডা হাওয়া বইছে। ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে।  

উত্তরবঙ্গে কবে কেমন আবহাওয়া:

১৯ মার্চ রবিবার
উত্তরবঙ্গ: সব জেলাতে ই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

২০ মার্চ সোমবার
উত্তরবঙ্গ: বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধু কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

২১ মার্চ মঙ্গলবার
উত্তরবঙ্গ: বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগান এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আমবাগানের ক্ষতি হতে পারে। যারা এখনো আলু তোলেননি সেই আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা। রাজস্থান থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান।  ঝাড়খণ্ড থেকে কর্ণাটক পর্যন্ত আরো একটি অক্ষরেখার অবস্থান। অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড় ও ঝাড়খন্ড এলাকায়।
বাড়বে বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টি। দমকা ঝোরো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার  বাইশে মার্চ থেকে আবহাওয়ার বদল হতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতেও বরফ পড়েছিল সান্দাকফুতে। সান্দাকফু শৃঙ্গটি ৩৬৩৬ মিটার উচ্চ। এটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। এখানে বরফ পড়েছিল কয়েকবছর আগে। এমন সময়ে তুষারপাতে উচ্ছ্বসিত পর্যটকেরা। বরফে মোড়া পাহাড় দেখতে বহু পর্যটক ছুটছেন সান্দাকফুতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এই বছরের শুরুতে দুধসাদা বরফে ঢেকে যায় কেদারনাথ মন্দির। চামোলি জেলায় ব্য়াপক তুষারপাত হয়। তুষার চাদরে মুড়ে যায় উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধাম।    

আরও পড়ুন: হাওড়া স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত আমতা লোকাল, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget