এক্সপ্লোর

Weather Update: ফের গলদঘর্ম হওয়ার আশঙ্কা, কাল থেকেই রাজ্যে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ

WB Weather Forecast: আগামীকাল ২৪ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। অসম ও ছত্তিশগড়ে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত।

কলকাতা: কলকাতাতেই (West Bengal Weather Update) স্বাভাবিকের ৯ ডিগ্রির নিচে সর্বোচ্চ তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। ঝড়-বৃষ্টিতে একধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে। আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। রবিবারও উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। 

আগামীকাল ২৪ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। অসম ও ছত্তিশগড়ে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক এলাকা থেকে তামিলনাড়ু পর্যন্ত। অন্য অক্ষরেখাটি উত্তরপ্রদেশ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। যা ছত্তিশগড়ের ঘূর্ণবর্তের ওপর দিয়ে বিস্তৃত।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: ঝড় বৃষ্টিতে সর্বোচ্চ তাপমাত্রা জেলায় জেলায় ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। কলকাতায় স্বাভাবিক থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস নিচে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা। সব জেলাতেই দিন ও রাতের দুই তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। দিন ও রাতের তাপমাত্রা সোমবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দুই জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বাকি জেলাতে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কমেছে রাত ও দিনের তাপমাত্রা। আজ রবিবার পর্যন্ত তাপমাত্রা কমবে। সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। পরবর্তী তিন দিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ২৪ মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সোমবার থেকে পরিষ্কার আকাশ। ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

কলকাতার আবহাওয়া: ঝড়-বৃষ্টিতে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। স্বাভাবিকের ৯ ডিগ্রি নিচে সর্বোচ্চ তাপমাত্রা। একদিনে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে কলকাতায়। রাতের তাপমাত্রাও আরও নামলো। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। আজ আংশিক মেঘলা আকাশ। কখনও পরিষ্কার আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ তাপমাত্রা। বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটা বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে মাত্র ২.১ মিলিমিটার।

ভিনরাজ্যের আবহাওয়া: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা ঝড়ো বাতাস ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। বৃষ্টি হতে পারে কেরল, মাহে, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশে। তেলেঙ্গানা, ঝাড়খন্ড ও বিহারে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে হালকা ঝড়ো হওয়া অরুণাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, ওড়িশা, সিকিম। এছাড়া পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে। আপাতত দেশের কোথাও তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া শুধুমাত্র গুজরাতে।

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget