এক্সপ্লোর

Kolkata News: ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, কেমন থাকবে মহানগরের হাওয়া-বাতাস?

Weather Of Kolkata: মহানগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় আজকের আবহাওয়া (Weather): দুর্গাপুজোর আগে আর হাতে গোনা কয়েক সপ্তাহ। কেনাকাটা পুরোদস্তুর চালু হয়ে যাওয়ার কথা। এমন সময়ে কী রকম থাকবে কলকাতার আবহাওয়া? কী বলছে পারদের ওঠানামা? মহানগরে (Kolkata)আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৭৫ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬  ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস। আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকার কথা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
   এদিকে পুজোর মুখে রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার সতর্কতা, জানাল, আবহাওয়া দফতর। মধ্য-পশ্চিম ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে, আগামী ৩ দিন, অর্থাত্‍, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। গত কাল পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর ছিল, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে নিম্নচাপটি। তার জেরেই সপ্তাহান্তে, এবং আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে? সংশয় থাকছে।

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার। 

আপেক্ষিক জলবায়ু: মহানগরের জলবায়ু অনেকটা উপক্রান্তীয় অঞ্চলের মতো। মোটের উপর বছরভরই উষ্ণ থাকে এখানে। গড় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১ হাজার ৬২৫ মিলিমিটার যার বেশিরভাগই জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষার মরসুমে দেখা যায়। এই সময়টাই বাতাসে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে। অক্টোবর ও নভেম্বরে বৃষ্টির পরিমাণ কমে আসে।

আরও পড়ুন:নুর মহম্মদের রং-তুলিতে সেজে ওঠেন মা-দুর্গা, ফিকে হয়ে যায় বিভেদের রং

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Election Commission on Richa Ghosh: কেন চূড়ান্ত তালিকায় নাম নেই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের? স্পষ্ট করল নির্বাচন কমিশন!
কেন চূড়ান্ত তালিকায় নাম নেই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের? স্পষ্ট করল নির্বাচন কমিশন!
India vs West Indies Live: সেমিফাইনালের টিকিট পেতে ৪২ বলে ৭৫ রান চাই ভারতের, ভরসা সঞ্জু, লাইভ আপডেট
সেমিফাইনালের টিকিট পেতে ৪২ বলে ৭৫ রান চাই ভারতের, ভরসা সঞ্জু, লাইভ আপডেট
Suvendu Adhikari: ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার পথে BJP, 'পরিবর্তন যাত্রা'-তে শুভেন্দুর মুখে 'বদলা ও 'বদল'!
ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার পথে BJP, 'পরিবর্তন যাত্রা'-তে শুভেন্দুর মুখে 'বদলা ও 'বদল'!
Mamata Banerjee: SIR-এ নাম বাদের প্রতিবাদ, ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়
SIR-এ নাম বাদের প্রতিবাদ, ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
IND VS WI: সপ্তাহান্তে ইডেনে 'কোয়ার্টার ফাইনাল',ভারত না ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল?
Cost Conference: ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল অফ কস্ট অ্যাকাউন্টেন্টের বিশেষ আয়োজন

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Abhishek Banerjee: 'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
Ayatollah Ali Khamenei: ‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
Ayatollah Ali Khamenei Death: মসজিদে লাল পতাকা ওড়াল ইরান, আয়াতোল্লার মৃত্যুতে থমথমে গোটা দেশ, কী বার্তা তেহরানের?
মসজিদে লাল পতাকা ওড়াল ইরান, আয়াতোল্লার মৃত্যুতে থমথমে গোটা দেশ, কী বার্তা তেহরানের?
Daily Astrology: দোলের আগেই সুখবর বৃশ্চিক-সহ এই ৬ রাশির জাতকদের জন্য ! বিশেষ যোগে পা, নতুন চাকরি পাবেন, অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা
দোলের আগেই সুখবর বৃশ্চিক-সহ এই ৬ রাশির জাতকদের জন্য ! বিশেষ যোগে পা, নতুন চাকরি পাবেন, অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা
Financial Changes :  রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
PM Matri Vandana Yojana : ৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
Embed widget