এক্সপ্লোর

Weather Update: নিম্নচাপের জেরে অবিরাম ধারাপাত, ফুঁসছে নদী, বিপদসীমার উপরে জলস্তর

Bankura News: গত তিনদিনের টানা বৃষ্টির জেরে জল বাড়ল বাঁকুড়া জেলা দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতি, ভৈরববাকী, শালী সহ বিভিন্ন নদীতে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নিম্নচাপের জেরে তিন দিন টানা বৃষ্টিপাত। যার জেরে বিপর্যস্ত বাঁকুড়া জেলা (Bankura Weather Update)। ফুঁসছে নদী। বিপদ সীমার উপরে বইছে জলস্তর। জলের তলায় চলে গিয়েছে একাধিক সেতু।                            

বিপর্যস্ত বাঁকুড়া জেলা: জলের তলায় বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর উপর মিনাপুর, গন্ধেশ্বরী নদীর উপর মানলানালী সেতু। গত তিনদিনের টানা বৃষ্টির জেরে জল বেড়েছে বাঁকুড়া দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতি, ভৈরববাকী, শালী সহ বিভিন্ন নদীতে। বিভিন্ন নদীর জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু কজওয়ে নদী ব্রিজ জলের তলায় চলে গিয়েছে ইতিমধ্যেই। শিলাবতী নদীর উপর বাঁকুড়া সিমলাপাল ৯ নম্বর রাজ্য সড়কের উপর থাকা শিলাবতী নদীর সেতু জলের তলায় চলে গিয়েছে। এর ফলেই বাঁকুড়া ঝাড়গ্রাম যাতায়াত বন্ধ। নদীর জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করছে ইতিমধ্যেই। সবকটি নদীর সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। গত ২৪ ঘণ্টা ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জেলাজুড়ে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই মুখভার আকাশের। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফুঁসছে নদী: লাগাতার বৃষ্টির ফলে সমস্যা পড়েছেন সাধারণ মানুষ।একনাগাড়ে বৃষ্টির ফলে ঝাড়গ্রামে ফুলেফেঁপে উঠেছে ডুলুং নদীর জল। জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় কজওয়ের উপর দিয়ে বিপদসীমার উপর বইছে জল। যার ফলে ঝাড়গ্রামে সঙ্গে সাথে জামবনি ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন গ্রাম। সমস্যায় যেমন পড়েছেন এলাকার সাধারণ মানুষ তেমনি দূর দূরান্ত থেকে আসা গাড়ির লম্বা লাইন। এই রাস্তা দিয়ে খুব সহজেই ও কম সময়ে ঝাড়খণ্ড এবং জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ করা যায়। আশঙ্কায় দিন কাটাচ্ছেন কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষ।          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Durga Puja 2024: চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ, ন্যায়বিচারের দাবিতে পুজো অনুদান প্রত্যাখ্যান আরও এক ক্লাবের

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget