এক্সপ্লোর

Weather Update: আট জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা; কবে কাটবে দুর্যোগ?

Rain Forecast:

কলকাতা: সোমবার নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রাজ্যের আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। সমুদ্র উত্তাল থাকায় রবিবার থেকে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: 

  • রবিবার মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ বাড়বে। পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলারতে কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। 
  • সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। মূলত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হুগলি জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। এই জেলাগুলিতে জারি করা হয়েছে দুর্যোগের কমলা সতর্কতা। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 
  • মঙ্গলবার বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি না থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ছয় জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। তবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। 
  • বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জায়গাতে। 

উত্তরবঙ্গের আবহাওয়া: 

  • রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ওপরের তিন জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।  ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
  • সোমবার দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। 
  • মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। 
  • বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলাতে।
  • বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget