এক্সপ্লোর

Weather Update: কুয়াশায় ব্যাহত বিমানের ওঠানামা, বৃহস্পতিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা

Weather Update: কলকাতা-সহ দক্ষিণ-পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যেমন বৃষ্টি হতে পারে, তেমনই উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে বলে জানানো হয়েছে।

কলকাতা: পারদ ঊর্ধ্বমুখী হলও, কুয়াশার (Dense Fog)  দাপট চলছেই রাজ্যে। বুধবারও তেমনই ছবি ধরা পড়ল শহর কলকাতা-সহ (Kolkata News) জেলাগুলিতে। তার জেরে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport/CCU) বিমানের ওঠানামায় সমস্যা দেখা দিল। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এ দিন দৃশ্যমানতা (Visibility) ৫০ মিটারের নীচে নেমে যায়। ফলে বিমানের ওঠানামায় সাময়িক সমস্যা দেখা দেয়। সেই পরিস্থিতিতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থার মাধ্যমে বিমান ওঠানামার ব্যবস্থা করা হয়।

শীতের (Winter) আমেজ বজায় থাকলেও, কনকনে ঠান্ডা আর নেই। বরং সামান্য হলেও চলতি সপ্তাহের শুরু থেকে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখীই (Temperature Rise) হয়েছে। সেই সঙ্গে বৃষ্টির (Rainfall) সম্ভাবনাও দেখা দিয়েছে। তাতে সরস্বতী পুজোর আগেই রাজ্য থেকে শীত (Weather Update) বিদায় নেবে কি না, শুরু হয়েছে জল্পনা।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে পূবালী হাওয়ার দাপটও। কলকাতা-সহ দক্ষিণ-পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যেমন বৃষ্টি হতে পারে, তেমনই উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে বলে জানানো হয়েছে। সরস্বতী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

আরও পড়ুন: Union Budget 2022: বাজেটে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ বাড়ল ২০০ কোটি টাকা। Bangla News

এই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ আগামী কয়েক দিনে বাড়বে বলেই মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতর সূত্রে খবর, বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

এর আগে, মঙ্গলবারও পারদ ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছিল। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশার দাপটও দেখা গিয়েছিল গতকাল। তার থেকে বুধবার তাপমাত্রা আরও বাড়ল। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget