এক্সপ্লোর

Hooghly Weather Update: আংশিক মেঘলা আকাশ, দেখা মিলল রোদেরও, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হুগলি জেলায়

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন।

Hooghly Weather Update: আজ হুগলি জেলার আবহাওয়া (Hooghly Weather Forecast) কেমন থাকবে জেনে নিন। আজ ১২ অগস্ট, ২০২২ শুক্রবার দক্ষিণবঙ্গের এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলায়। আকাশ আংশিক মেঘলা রয়েছে। যদিও সকাল থেকে রোদ ঝলমলে দিনও দেখা গিয়েছে। তবে মাঝে মাঝেই মেঘলা হয়ে যাচ্ছে পরিবেশ। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ৭ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। স্বাভাবিকের থেকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে হুগলি জেলায়। 

গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। কারণ সাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ। সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়েছিল। আর তার প্রভাবেই বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। মূলত উপকূলীয় জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব বেশি ছিল। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আর অন্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কাল বিকেল থেকে হুগলি জেলায় বৃষ্টির প্রকোপ কমেছে। 

আগামীকাল হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে আংশিক, প্রায় ৮৪ শতাংশ। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭ কিলোমিটার। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ৬১ শতাংশ। হুগলি জেলায় এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তাই ভ্যাপসা গুমোট গরমে অস্বস্তিকর হাঁসফাঁস অবস্থা থেকে এখনই রেহাই নেই হুগলিবাসীর। 

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 

আরও পড়ুন- দুপুরের পর ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget