এক্সপ্লোর

Hooghly Weather Update: রোদঝলমলে আকাশ, আর্দ্রতার পরিমাণ কমলেও বজায় রয়েছে অস্বস্তিকর আবহাওয়া

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন একনজরে।

Hooghly Weather Update: আজ ১৫ অক্টোবর হুগলি জেলার আবহাওয়া কেমন রয়েছে দেখে নিন (Hooghly Weather Today)। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি (Hooghly Weather Update)। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে (Hooghly Weather Forecast)। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৫৮ শতাংশ। গত কয়েকদিনের তুলনায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা কমেছে। তবে এখনও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে আবহাওয়ায়। সকাল থেকে চড়া রোদ রয়েছে। ভ্যাপসা গুমোট গরমে বজায় রয়েছে হাঁসফাঁস অবস্থা। দুপুরের পর মূলত বিকেলের দিকে হুগলি জেলার বেশ কিছু অংশে দু-এক পশলা বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। রাতের দিকেও তাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সামনেই কালীপুজো। তার আগে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। যদিও বর্ষা বিদায়ের আগে কলকাতা-সহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা আরও জানিয়েছে যে, উত্তর আন্দামান সাগরে ১৮ অক্টোবর তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। ২০ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে রবিবার থেকে ক্রমাগত কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। তবে শুকনো আবহাওয়া এখনই নয়। কারণ বাতাসে জলীয় বাষ্প এখনও পর্যাপ্ত পরিমাণে রয়ে গেছে। তাই আগামী আট দিন আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিস্থিতি বহাল থাকবে। অন্যদিকে, আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।তবে  আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ৩৩ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ১১ মিনিটে।

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget