এক্সপ্লোর

Hooghly Weather Update: সকাল থেকেই মুখভার আকাশের, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হুগলিতে

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন একনজরে।

Hooghly Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে হুগলি জেলায় (Hooghly Weather Today)। আজ থেকেই যে নিম্নচাপের প্রভাব শুরু হবে সেকথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২২ হুগলি জেলার আবহাওয়া (Hooghly Weather Update) কেমন থাকবে সারাদিন জেনে নিন। বিক্ষিপ্ত ভাবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলা বিভিন্ন অংশে (Hooghly Weather Forecast)।আজ দক্ষিণবঙ্গের এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে প্রায় ৮৮ শতাংশ, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকবেই। তবে বৃষ্টির ফলে সাময়িক স্বস্তিও পাবেন হুগলির বাসিন্দারা। দিনের বেলা আকাশ প্রায় সারাক্ষণই মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু'এক পশলা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে থেকেই বইছে ঝোড়ো হাওয়া। গতবেগ ঘণ্টায় প্রায় ৪৩ কিলোমিটার। অন্যদিকে রাতের দিকেও মেঘলা আকাশ থাকবে। বেশি রাতের দিকে বৃষ্টি হতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২৮ কিলোমিটারের আশপাশে। 

সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় হবে সকাল ৫টা ২৪ মিনিটে। আর সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।

২৫ সেপ্টেম্বর মহালয়া। তবে তার আগেই ফের একবার যে দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি দেখা দেবে সেকথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে মঙ্গলবার নিম্নচাপ তৈরি রয়েছে। এর প্রভাবে এই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ ১৮ সেপ্টেম্বর রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জোরালো প্রভাবে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার নিম্নচাপ সৃষ্ট হয়েছে। সেই জন্যই আজ সকাল থেকে মেঘলা রয়েছে। হুগলি জেলার বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়েছে ইতিমধ্যেই। এই গভীর নিম্নচাপের প্রভাবেই ২১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের অভিমুখ রয়েছে ওড়িশা উপকূলের দিকে। ঝাড়খণ্ডের রাঁচি থেকে বাংলার দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ওড়িশার বালাসোর পর্যন্ত সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামের কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ পশ্চিমে সরলে বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে।  

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 

আরও পড়ুন- নিম্নচাপের জেরে আকাশের মুখ ভার, সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি উত্তর ২৪ পরগনায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget