এক্সপ্লোর

Hooghly Weather Update: আজও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে হুগলির আবহাওয়া?

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রাই বা কেমন থাকতে পারে, একঝলকে দেখে নেওয়া যাক।

Hooghly Weather Update: আজ ২৪ সেপ্টেম্বর, ২০২৩- রবিবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নেওয়া যাক একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৮৮ শতাংশ। সকাল থেকে মূলত মেঘলা আকাশ রয়েছে। কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। বেলার দিকে বেড়েছে মেঘের পরিমাণ। চালু রয়েছে বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলছে। মাঝে মাঝে বইছে ঠান্ডা হাওয়াও। বিকেলের দিকে আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও রাতের দিকে বাড়বে মেঘের পরিমাণ। বেশি রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি বা একটানা বর্ষণের সম্ভাবনা এখন কম। 

হুগলি জেলায় দিনের বেলায় আজ দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ২৬ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলায় দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৯ কিলোমিটারের কাছাকাছি। আজ দিনের বেলায় তাপমাত্রার রিয়েল ফিল প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর রাতের দিকে তাপমাত্রার রিফেল ফিল হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টা ৮-৯ কিলোমিটারের আশপাশে। আর রাতের হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৯-১০ কিলোমিটারের আশপাশে। দিনের বেলায় সর্বোচ্চ ইউভি ইন্ডেক্স থাকবে ৩- এর আশপাশে, অর্থাৎ মাঝারি পর্যায়ে। আজ দিনের বেলায় আকাশ ৯৭ শতাংশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৭৮ শতাংশ। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। অন্যদিকে রাতের বেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে প্রায় ৬৭ শতাংশ। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ। আজ দিনে এবং রাতে মূলত মেঘলা আকাশই থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব এই মেঘলা আকাশ এবং বৃষ্টি, আবহাওয়া এরকম থাকছে। এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে বলেও জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত। আর তার জেরে অবিরাম চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা বাড়বে। রবিবার থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দু-এক পশলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। 

সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ২৫ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ৩১ মিনিটে।

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সদর দফতর অবস্থিত চুঁচুড়ায়।

আরও পড়ুন- টানা নাইট শিফটে বিরূপ প্রভাব পড়তে পারে শরীরে, সতর্ক থাকতে কী কী করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget