এক্সপ্লোর

Hooghly Weather Update: আজও অসহনীয় গরম হুগলিতে, ক্রমশ চড়ছে পারদ, বজায় আর্দ্রতাজনিত হাঁসফাঁস অবস্থা

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন একনজরে।

Hooghly Weather Update: আজ ৩১ মে, ২০২৩- বুধবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৫৫ শতাংশ। অত্যধিক আপেক্ষিক আর্দ্রতার কারণে আজ হাঁসফাঁস গরমে অসহনীয় অবস্থা তৈরি হবে। সকাল থেকেই আজ রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। মাঝে মাঝে দেখা যাবে মেঘলা আকাশ। আবহাওয়ায় থাকবে ধোঁয়াশা। দিনের বেলায় যাঁরা বাড়ির বাইরে বেরোবেন তাঁরা অবশ্যই সঙ্গে রাখুন ছাতা, সানগ্লাস, টুপি, জলের বোতল। প্রয়োজনে নরম সুতির ওড়না বা স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখুন। কারণ তীব্র রোদ থাকবে। রোদের তেজে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ দিনের আবহাওয়ায় হিট স্ট্রোকেরও সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে। সন্ধেবেলায় বইতে পারে হাল্কা ঠান্ডা হাওয়া। আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৪ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলাতেও বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৮ কিলোমিটারের কাছাকাছি। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল থেকেই বাড়তে শুরু করে তাপমাত্রা। মঙ্গলবার থেকে যে তাপমাত্রা বাড়বে সেই কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। জুন মাসের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। 

সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৪টে ৫১ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৬টা ১৬ মিনিটে।

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সদর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 

ফের তাপপ্রবাহের সতর্কতা 

জুন মাসের দোরগোড়াতে দাঁড়িয়েও এখনও আবহাওয়াজনিত স্বস্তির খবর মিলছে না। বরং আবহাওয়া দফতর (Weather Forecast) সূত্রে মিলেছে অস্বস্তি বাড়ার ইঙ্গিত।  রাজ্যে ফের তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা রয়েছে। আগামী ২-৩ জুন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস  রয়েছে। সঙ্গে আপাতত বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সতর্কতা রয়েছে। মুর্শিদাবাদ-নদিয়াতেও তাপপ্রবাহের সতর্কতা। মালদা-দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেই আশঙ্কা। পাশাপাশি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির আশপাশে। গোটা রাজ্যজুড়েই গরমের অস্বস্তি ফের সঙ্গী হওয়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে কার্যত রাজ্যজুড়েই বৃষ্টির স্বস্তি অতীত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। ফের একবার জ্বালাপোড়া গরমে নাজেহাল অবস্থা শুরু হয়েছে বঙ্গবাসীর। জুনের শুরুতেই গরমের ছেঁকা মেলারই ইঙ্গিত। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা। ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে বলেও আশঙ্কা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায়, বজায় থাকবে অস্বস্তি। 

আরও পড়ুন- ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget