এক্সপ্লোর

Purba and Paschim Burdwan Weather : জ্বালা ধরানো গরম, দুই বর্ধমানে আজ কতটা চড়ল পারদ ?

Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-

সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৪২ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৩ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- মেঘলা আকাশ

বাতাস- ১১ কিমি/ঘণ্টা

আর্দ্রতা - ১৬ শতাংশ

সূর্যোদয়- সকাল ৫টা ১৭ মিনিট

সূর্যাস্ত- ৫টা ৫৯ মিনিটে

দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -

সর্বোচ্চ তাপমাত্র- ৪০ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমিটার।

বঙ্গের আবহাওয়া-

পয়লা বৈশাখে জলীয় বাষ্পর সৌজন্যে রোদের রুদ্ররোষ থেকে রক্ষা পেল দক্ষিণবঙ্গ (South Bengal)। তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি তৈরি হল না ঠিকই। কিন্তু বাড়ল অস্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, রবিবার থেকে আবার শুকনো গরমের দাপট বাড়বে। আগের মতোই দেখা যাবে রোদের তেজ। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

জ্বালা ধরানো গরমকে সঙ্গী করেই শুরু হল নতুন বাংলা বছর। ভিনরাজ্যে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে, বাংলায় পয়লা বৈশাখে সূর্যদেব কিছুটা প্রসন্ন হলেন ঠিকই। শুকনো গরমের দাবদাহ থেকে সাময়িক রেহাই মিললেও, এদিন ছিল আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি। গত ১০ বছরের মধ্যে, ২০১৬ সালের ১৫ এপ্রিল কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর ছুঁয়েছিল। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া দফতরের যা পূর্বাভাস ছিল, তাতে এবারও পয়লা বৈশাখে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আচমকা বদলাতে থাকে আবহাওয়া। রোদের তেজ কমে গিয়ে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যায়। বাতাসে জলীয় বাষ্প ঢুকতে থাকায়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। দেখা যায়নি তাপপ্রবাহের দাপট।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে।

কলকাতার পাশাপাশি, একই রকম ছবি ছিল বিভিন্ন জেলায়। তবে সূর্যের রুদ্ররোষ থেকে এই স্বস্তি যে নিতান্তই সাময়িক, তাও জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, রবিবার থেকে ফের দাপট দেখাবে শুষ্ক আবহাওয়া। দেখা যাবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শুকনো গরমের মধ্যে বইতে পারে লু। বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের গণ্ডি ছাড়িয়ে উত্তরবঙ্গেও দাপট দেখাচ্ছে জ্বালা ধরানো গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, গোটা উত্তরবঙ্গেই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget