এক্সপ্লোর

Weather Update: আপাতত জারি তাপপ্রবাহ, সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

কলকাতায় (Kolkata) আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ (Heat Wave)। শুক্রবার থেকে আবহাওয়ার (Weather) পরিবর্তন। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (South Bengal)।

আপাতত জারি তাপপ্রবাহ: ভয়ঙ্কর গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। কোথাও ৪২ ডিগ্রি, তো কোথাও ৪৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। রেকর্ড গরমে দিশেহারা সাধারণ মানুষ।  চরম ভোগান্তি স্কুল পড়ুয়াদেরও। কলকাতায় (Kolkata) আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের (Heat Wave)পরিস্থিতি। দার্জিলিং-সহ (Darjeeling) কয়েকটি জেলায় বৃষ্টি হবে। 

এদিকে মঙ্গলবার প্রচণ্ড গরমে পূর্ব মেদিনীপুরের তমলুক ও হুগলির পাণ্ডুয়ায় ২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হাসপাতাল থেকে পরীক্ষা দেন। এই ভয়ঙ্কর গরমে স্কুলের ক্লাসের সময়ও এগিয়ে আনার দাবি উঠেছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যেখানে সম্ভব, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে দুপুরের ক্লাস সকালে নেওয়া হোক।  এই পরিস্থিতিতে বেশ কিছু স্কুল পদক্ষেপও করতে শুরু করেছে।

সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। গরমের কারণে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একাধিক স্কুলে, বিভিন্ন ক্লাস সকাল সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে করা হচ্ছে। বীরভূমেও প্রাথমিকে ক্লাস হচ্ছে সকাল সাড়ে ৬টা থেকে ১১টা পর্যন্ত। পূর্ব বর্ধমানে প্রাথমিকের ক্লাস হবে সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। কলকাতাতেও নাজেহাল পড়ুয়ারা চাইছে সকাল সকাল স্কুল শেষ হয়ে গেলেই ভাল। কিন্তু, সব স্কুলে কি ক্লাস সকাল সকাল শেষ করা সম্ভব? এ বছর ২৪ মে গরমের ছুটি পড়ার কথা। কিন্তু ভয়ঙ্কর এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার দাবিও উঠেছে। সব মিলিয়ে রেকর্ড গরমে, ভোগান্তির মুখে সকলেই।

আরও পড়ুন: North 24 Parganas News: জ্বালানির রেকর্ড দামের জেরে কমছে বাস! সমস্যা সমাধানের আশ্বাস পরিবহণ মন্ত্রীর

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget