এক্সপ্লোর

Weather Update: আরও বাড়বে দহন-জ্বালা, সপ্তাহভর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি

Weather Forecast: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, অস্বস্তি বজায় থাকবে উত্তরেও।

কলকাতা: এখনই মিলছে না স্বস্তি। সপ্তাহভর তাপপ্রবাহের পূর্বভাস দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update)। দহনে পুড়বে পশ্চিমের জেলাগুলিও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাংশে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন মালদা, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা। কলকাতায় বাড়তে পারে তাপমাত্রা।

জারি সতর্কবার্তা: দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের কিছু জায়গাতেই তাপপ্রবাহের 'লাল সতর্কতা' জারি করেছে আলিপুর আবহাওয়া  দফতর। আজও  দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা 'কমলা সতর্কতা জারি। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে। বাকি জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তাপমাত্রার ধীরে ধীরে বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি। কলকাতা, হাওড়া, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পুরুলিয়াতে তাপপ্রবাহের সতর্কীকরণ দিয়েছে আবহাওয়া দফতর। সংশ্লিষ্ট জেলাগুলিতেও তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। আবহাওয়া দফতর জানিয়েছে, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরোনোই ভাল।

কোথায় কত তাপমাত্রা? এই সপ্তাহের শেষ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি তাপমাত্রা থাকবে। ফের ৪০ ডিগ্রির দরজায় কড়া নাড়ছে কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু-এর পরিস্থিতি। তাপমাত্রা ৪৫ ডিগ্রির ঘরে।

উত্তরবঙ্গেও তাপপ্রবাহ চলছে। নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। সেখানে তাপপ্রবাহের 'কমলা সতর্কীকরণ' দেওয়া হয়েছে। বিশেষ করে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।  উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দিনভর গরম বাতাস লু বইবার সম্ভাবনা। আগামী কয়েকদিন শুকনো গরম বজায় থাকবে। থাকবে  অস্বস্তিও। সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Calcutta High Court: প্রাথমিকের টেটে প্রশ্ন ভুল-মামলা, কমিটি গঠন করে প্রশ্ন পরীক্ষার নির্দেশ আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget