এক্সপ্লোর

Calcutta High Court: প্রাথমিকের টেটে প্রশ্ন ভুল-মামলা, কমিটি গঠন করে প্রশ্ন পরীক্ষার নির্দেশ আদালতের

TET: এবার ২০১৭ সালের প্রাথমিকে টেটের প্রশ্নভুল মামলায় অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের

সৌভিক মজুমদার, কলকাতা: SSC-র মতো প্রাথমিকের TET নিয়েও অভিযোগ উঠেছে। ২০১৭-র প্রাথমিকের টেটে প্রশ্ন ভুল-মামলায় বিশ্বভারতীর বিশেষজ্ঞদের দিয়ে বিশেষ কমিটি গঠন করে প্রশ্ন পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অভিযোগ ছিল, ২১টি প্রশ্ন ভুল ছিল। আদালতের দ্বারস্থ হন পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলাতেই বিশ্বভারতীর বিশেষজ্ঞদের দিয়ে বিশেষ কমিটি গঠন করে প্রশ্ন পরীক্ষা করার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

TET নিয়েও অভিযোগে কমিটি গঠন করে প্রশ্ন পরীক্ষার নির্দেশ: মাত্র দুদিন আগেই ২০১৬-র নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দিয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির বেঞ্চ। বাতিল করে দেওয়া হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই। যার জেরে এক লপ্তে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। এবার ২০১৭ সালের প্রাথমিকে টেটের প্রশ্নভুল মামলায় অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করা বিশেষ কমিটি গঠন করে প্রশ্নপত্র পরীক্ষা করার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।            

তৃণমূল সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, ২০১৭ সালে প্রাথমিক শিক্ষকের যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা TET নেওয়া হয়। অভিযোগ ওঠে, বাংলা, পরিবেশ বিদ্যা-সহ TET-এর মোট ২১টি প্রশ্নে ভুল রয়েছে। ২০২২ সালের ১৯ জুলাই পরীক্ষার্থীদের একাংশ প্রশ্ন ভুলের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন। প্রথমে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। ১৫০টি প্রশ্নের উত্তর খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞের কাছে পাঠানোর আবেদন করেন মামলাকারীরা। তাঁদের দাবি ছিল, প্রশ্ন ভুল থাকলে সকলকে ওই ২১টি প্রশ্নের প্রাপ্য নম্বর দিতে হবে। সেই মামলারই এদিন শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। উভয়পক্ষের বক্তব্য শুনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর তৈরি করে দেওয়া বিশেষ কমিটি দিয়ে টেটের প্রশ্নপত্র পরীক্ষা করানোর নির্দেশ দেন বিচারপতি। আগামী এক মাসের মধ্যে সেই কমিটিকে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে। জুন মাসের প্রথম সপ্তাহে ফের এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ভোটারকে ইডিয়ট বললেন তৃণমূল প্রার্থী, প্রচারে মেজাজ হারালেন শতাব্দী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget