এক্সপ্লোর

Weather Update: তাপপ্রবাহের সতর্কতা জারি, সপ্তাহান্তে দহনজ্বালা থেকে মুক্তি? ভিজবে আপনার জেলা?

Weather Forecast: এখনও একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলি।

ঝিলম করঞ্জাই, কলকাতা: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি (Heat Wave Update)। তারপর ঘুচতে পারে দহনজ্বালা (Weather Update)। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বৃষ্টি শুরু পার্বত্য এলাকায়। শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: চৈত্রের শেষলগ্নে গরমে নাজেহাল রাজ্যবাসী। একাধিক জেলায় বইছে লু। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি। শনিবার পর্যন্ত রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। আগামী দু-তিন দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। 

তাপপ্রবাহের সতর্কতা

  • বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে।
  • শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। বেশ কিছু এলাকায় লু- বইবার সম্ভাবনা।
  • শনিবার পুরুলিয়া, বাঁকুড়া সহ দুই বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি। রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। ওই দিন থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে। 

বৃষ্টির পূর্বাভাস: রবিবার ঝড় বৃষ্টি পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

  • দিনকয়েক আগেই টর্নেডোর ভয়াবহতা দেখেছে উত্তরবঙ্গবাসী। ফের উত্তরের জেলাগুলিতে দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ বৃহস্পতিবার দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা।
  • শুক্রবার ওপরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। 
  • শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে।

কলকাতার আবহাওয়া: কলকাতা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়। দিনের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: ভেস্তে গেল জোট, লোকসভা নির্বাচনে আলাদা লড়ার ঘোষণা নৌশাদের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget