এক্সপ্লোর

Loksabha Election 2024: ভেস্তে গেল জোট, লোকসভা নির্বাচনে আলাদা লড়ার ঘোষণা নৌশাদের

ISF Noushad Siddique: ভেস্তে গিয়েছে বামেদের সঙ্গে জোট। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে ISF।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বামেদের সঙ্গে জোটে 'না' আইএসএফের (ISF)। লোকসভা ভোটে (Loksabha Election 2024) আলাদা লড়ার ঘোষণা করলেন নৌশাদ সিদ্দিকি। ISF বিধায়কের অভিযোগ, জোট চেয়েছিলাম, বামেরাই জোট করল না। কংগ্রেস ভিলেন বলেও কটাক্ষ করেছেন তিনি।

আলাদা লড়ার ঘোষণা: ভেস্তে গিয়েছে বামেদের সঙ্গে জোট। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে ISF। জানালেন নৌশাদ সিদ্দিকি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনিই দাঁড়াচ্ছেন কি না, তা স্পষ্ট করেননি ভাঙড়ের বিধায়ক। সূত্রের খবর, ডায়মন্ড হারবারে নৌশাদের প্রার্থী না হওয়ার সম্ভাবনাই প্রবল। জোট ভাঙার দায় কার্যত বামেদের ঘাড়েই চাপিয়েছেন নৌশাদ সিদ্দিকি। জানিয়েছেন, যাদবপুর, শ্রীরামপুর-সহ একাধিক লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে ISF। 

কী জানালেন নৌশাদ? 

"আসন সমঝোতা করতে করতে এখন শ্রীরামপুরে এসে দাঁড়িয়েছে। বামেরা যদি বলে সবটাই তুলে নিতে হবে, তাহলে আমাদের আটটাই তুলে নেওয়া দরকার। যোগ্য়তা কি শুধু পড়াশোনা দিয়ে মূল্যায়ন হয়? যারা শ্রমজীবী, শ্রেণি সংগ্রামের কথা বলে, তাদের তো উচিত পিছনের সারি থেকে যারা উঠে আসছে তাদের জায়গা করে দেওয়া। জোট ভেঙে যাওয়ার জন্য সবথেকে বেশি দায় বামেরাই। কংগ্রেস প্রথম থেকে ভিলেন। জোট ভাঙার দায় নিতে হবে বামেদেরই।''

ক্ষোভের সুর নৌশাদের: গতকালও একইভাবে ঘোভ উগরে দিয়েছিলেন ISF বিধায়ক। গতকাল তিনি বলেছিলেন, "সিপিএমের সঙ্গে জোট করে দাঁড়াব, বা সিপিএমের সমর্থন নিয়ে দাঁড়াব বা কংগ্রেসর সমর্থন নিয়ে দাঁড়াব, এটা বলিনি তো? কিন্তু ওনারা ডায়মন্ড হারবারকে নিয়ে সহমর্মিতা দেখাচ্ছেন, যে উদ্দীপনা দেখাচ্ছেন, বাকি ৪১ টা সিট নিয়ে দেখাচ্ছেন না কেন? এখানে কী রসায়ন কাজ করেছে? এটাও তো আমাদেরকে ভাবাচ্ছে।'' শুধু তাই নয়, "লেফ্ট কংগ্রস চাইনি, যদি তারা চাইত, কংগ্রেস তো শুরু থেকেই চাইছে না। লেফ্টের কিছু মনোভাব থাকলেও, তারাও চাইছে না এরাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অবিজেপি, অতৃণমূল শক্তি একসাথে লড়াই করুক। যদি তারা চাইত, তাহলে আইএসএফকে ১৪ থেকে নামিয়ে ৭ এসে দাঁড়িয়েছে তাঁদেরকে সম্মানজনক জায়গা থেকে জোটটা তৈরি করত।'' এই বক্তব্যের ২৪ ঘণ্টা কাটার আগে সাফ জানিয়ে দিলেন জোটের পথে হাঁটছে না তার দল। লোকসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা করলেন ISF বিধায়ক। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Mahua Moitra: 'বিজেপির দরজা খোলা, না এলে এবার তিহাড়' আক্রমণাত্মক মহুয়া

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget