এক্সপ্লোর

West Bengal Weather: সকাল থেকে কুয়াশা ঢাকা সূর্য, কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

Weather Forecast:কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। উত্তরবঙ্গে ঠান্ডার দাপট।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা সূর্য। এর মধ্যেই ফের চড়ল পারদ। 

কলকাতায় তাপমাত্রা কত:
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির পূর্বাভাস:
আজ ও কাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (West Medinipur) এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Alipur) দফতর। বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া এবং উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলাতেও। অন্যদিকে, কোচবিহারে হাড়কাঁপানো ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই পারদ নেমেছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।

তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উল্লেখ্য অক্টোবরের শেষে এই শহরের পারদ নেমেছিল ২০ ডিগ্রির নীচে। এর আগে ২০১২-র অক্টোবরে ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ওই বছর ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে ২৭ অক্টোবর ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা। গত অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর।সেবার তাপমাত্রা নেমে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

গতকাল, ১৭ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭২ শতাংশ। হাওয়ার গতিবেগ ৩ কিলোমিটায়/ঘণ্টা। আজ, ১৮ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৩  শতাংশ। হাওয়ার গতিবেগ ৮ কিলোমিটায়/ঘণ্টা।

আরও পড়ুুন: বিহারের বাসিন্দার নাম বাংলার আবাস যোজনা তালিকায়! মালদায় গিয়ে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধিরা

সেরা শিরোনাম

West Bengal News Live: আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, পেশ হবে নতুন বিল, কী থাকছে বিলে?
আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, পেশ হবে নতুন বিল, কী থাকছে বিলে?
Durgapur: দুর্গাপুরের কাঁকসার শিবপুরের গড় জঙ্গলে় ৪ জনের কঙ্কাল উদ্ধার
দুর্গাপুরের কাঁকসার শিবপুরের গড় জঙ্গলে় ৪ জনের কঙ্কাল উদ্ধার
West Bengal: আজ বিধানসভায় আসছে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল
আজ বিধানসভায় আসছে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল
Nandigram By Election: নন্দীগ্রাম উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না: আখরুজ্জমান
নন্দীগ্রাম উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না: আখরুজ্জমান

ভিডিও

Kolkata Food Safety Crackdown | রাজ্য সড়কের ধারে রেস্তোরাঁ। নাম পাঁচফোড়ন। কিন্তু তার রেফ্রিজারেটর খুলতেই বেরিয়ে এল একাধিক বিয়ারের ক্যান
CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Embed widget