এক্সপ্লোর

Malda News: বিহারের বাসিন্দার নাম বাংলার আবাস যোজনা তালিকায়! মালদায় গিয়ে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধিরা

Awas Yojana: মঙ্গলবার মালদা জেলার রতুয়ার গোবিন্দপুর গ্রামে যান কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা। সেখানে গিয়ে কার্যতই হতবাক হয়ে যান সকলে।

করুণাময় সিংহ, মালদা: আবাস যোজনাকে (Awas Yojana) ঘিরে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। সেই সব খতিয়ে দেখতে বাংলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। তাতেই সামনে এল অদ্ভূত ঘটনা। দেখা গেল, বিহারের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম রয়েছে বাংলার আবাস যোজনার তালিকায়। মালদা জেলার (Malda News) একটি গ্রামে গিয়ে বিষয়টি জানতে পেরে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধিদল।

বিহারের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম বাংলার আবাস যোজনার তালিকায়!

মঙ্গলবার মালদা জেলার রতুয়ার গোবিন্দপুর গ্রামে যান কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা। সেখানে গিয়ে কার্যতই হতবাক হয়ে যান সকলে। দেখা যায়, বিহারের কাটিহার জেলার বাসিন্দা, সেখানকার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য, শ্যাম যাদবের না রয়েছে বাংলার আবাস তালিকায়। বাড়িতে গিয়ে যদিও শ্যামের দেখা মেলেনি।

রতুয়ার ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর গ্রাম। সেখানে কেন্দ্রীয় প্রতিনিধিদলের দুই সদস্য গতকাল পৌঁছলে, বাড়ির এক মহিলা সদস্য জানান, তাঁদের এলাকা বিহার এবং বাংলা, দুই রাজ্যের মধ্যেই পড়ে। জায়গাটি নিয়ে বিবাদ রয়েছে। বিষটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে মালদা জেলা প্রশাসন।

আরও পড়ুন: Mecheda Fire: মেচেদায় স্টেশনের কাছে ঝুপড়িতে আগুন, ঝলসে মৃত্যু বাবা ও মেয়ের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালিকা মেলাতে মেলাতে কেন্দ্রীয় প্রতিনিধি দল গোবিন্দপুর গ্রাম ছাড়িয়ে বিহারে প্রবেশ করে। বহরসাল গ্রামটি কাটিহার জেলার অন্তর্গত। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে পড়ে সেটি। সেখানেই শ্যাম যাদবের কথা জানা যায়। বিহারের বাসিন্দ শ্যামের নাম কী ভাবে তালিকায় এল, ওঠে প্রশ্ন। শ্যাম যাদবের মা কেন্দ্রীয় প্রতিনিধিদলের সামনে তা কার্যত মেনে নেন যে, তাঁরা বিহারের বাসিন্দা। কিন্তু ওই এলাকা বিহার এবং বাংলা, দুই রাজ্যের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।  

মালদা প্রশাসন জানিয়েছে, তাদের বিষয়টি জানা ছিল না। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রতুয়া ১ নম্বর ব্লকের বিডিও-কে।  এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “যত দিন যাবে এমন অনেক তথ্য সামনে আসবে। এই সরকারটাই চঞ্চল সরকার। এটা কোনও সরকার নয়। এটা দখলদারির নামান্তর মাত্র। পাহাড় থেকে সাগর, আবাস যোজনায় সর্বত্র একই অবস্থা।  যে যে ভাবে পেরেছেন, তালিকায় নাম ঢুকিয়ে দিয়েছেন। আর প্রান্তিক মানুষরা মাথার ছাদ থেকে বঞ্চিত হচ্ছেন। এর বাইরে নতুন কোনও দৃষ্টান্ত তৃমমূল সরকার স্থাপন করতে পারবে না।”

এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘শমীকবাবুকে স্মরণ করিয়ে দিই, নিশীথ প্রামাণিক কিন্তু তাঁদের পরিচালিত কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী। তাঁর বাবার নাম, বিধায়কের নাম, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নাম থেকে শুরু করে একঝাঁক বিজেপি নেতাদের নামও দেখেছই আমরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পরিবারের নামও দেখেছিলাম গরিব মানুষের প্রাপ্য রেশন কার্ডেও। এগুলো স্মরণ রাখুন শমীকবাবু। যাতে এক জনও অযোগ্য মানুষ বাড়ি না পান, তার জন্য ১৭ লক্ষ নাম আগেই বাদ গিয়েছে। প্রশাসনিক স্তরে এখনও কাটছাঁট চলছে, যাতে অযোগ্য ব্যক্তির নাম বাদ যায়। আবাস যোজনায় আগেই সাত-আট বছর বাংলাকে বঞ্চিত করেছেন। অনুমোদন দিলেও এখনও ১১ লক্ষ বাড়ির প্রথম কিস্তি, যা ৭ জানুয়ারির মধ্যে দেওয়ার কথা ছিল, তা এখনও দেননি। বাংলার সঙ্গে এমন প্রতিহিংসা না করে, কেন্দ্রকে বলুন প্রাপ্য টাকা মিটিয়ে দিতে। এটা কেন্দ্রের মন্ত্রীদের পকেটের টাকা নয়, বাংলা থেকে নিয়ে যাওয়া করের টাকা।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget