এক্সপ্লোর

Alipurduar Hailstorm : হঠাৎ ডাকল মেঘ, প্রবল শিলাবৃষ্টি বাংলার এই জেলায় , 'বরফ পড়ছে যেন' !

বাড়ির ছাদ থেকে রাস্তা, মাঠ শিলে ভরে যায়। স্থানীয় বাসিন্দাদের কথায়, এ যেন শীত শেষে বরফ পড়ার অনুভূতি। 

অরিন্দম চৌধুরী, আলিপুরদুয়ার : শীতের বিদায় বেলায় তুমুল বৃষ্টি হল আলিপুর দুয়ারে। সেই সঙ্গে পড়ল শিল। সোমবার রাত ৯-টা নাগাদ আবহাওয়ায় বদল আসে। ঠান্ডা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। তারপর শুরু হয় শিলাবৃষ্টি। বৃষ্টির তোড় ছিল বেশ বেশি।  ধারাপাত চলে মিনিট দশেক।   বাড়ির ছাদ থেকে রাস্তা, মাঠ শিলে ভরে যায়। স্থানীয় বাসিন্দাদের কথায়, এ যেন শীত শেষে বরফ পড়ার অনুভূতি।  শিলাবৃষ্টির জেরে ক্ষয়-ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।                       

বসন্ত জাগ্রত দ্বারে। সকাল হচ্ছে কোকিলের ডাকে। পলাশ, শিমূলের লাল-হলুদে জানান দিচ্ছে শীতের বিদায়বেলা। এরই মধ্যে রাজ্যে জেলা জেলায় দফায় দফায় চলছে শিলাবৃষ্টি । আর এমন সময়ে শিলাবৃষ্টির জন্য সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা।             

গত কয়েক দিনে আলিপুর দুয়ার ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। যেমন গত সপ্তাহেই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরহঠাৎই ঝড়-জল  দুর্যোগ শুরু হয়। রাতের দিকে এই দুই জেলাতেই ব্যাপক শিলাবৃষ্টি-ঝড় হয় ।  ঝাড়ের দাপটে গাছ ভাঙে খড়গপুরে।  ক্ষতিগ্রস্ত হয় মাটির বাড়িও।  গত সপ্তাহেই ভারী শিলা বৃষ্টি হয় মুর্শিদাবাদের হরিহরপাড়ায়।  হরিহরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় হঠাৎ করে শিলা বৃষ্টিতে ক্ষতি গ্রস্ত হয় শস্য ও সবজির গাছ। রীতিমতো ক্ষতির সম্মুখীন হয় গম ও পেঁয়াজ। চাষিদের আশঙ্কা, এমন সময়ে বৃষ্টিতে ফসল নষ্ট হলে কী হবে।        

আরও পড়ুন : সাতসকালে দুলে উঠল কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা, ভূমিকম্প বঙ্গোপসাগরের গভীরে 

গত বছর রেকর্ড গরম দেখেছে ভারত। গরমে নাভিঃশ্বাস উঠেছিল কলকাতারও।  এবারও কি গরমের সমস্ত রেকর্ড ভেঙে যাবে ?  রাজ্যে জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে  বৃষ্টি হলেও, গরমও পড়ছে বেলা বাড়লে। রাতের তাপমাত্রায় কিছুটা স্বস্তি আছে বটে। কিন্তু সকালে গরম পড়ছে বেশ। তবে এই মরসুমে খুব একটা শিলাবৃষ্টি হয় না। তবে জেলায় জেলায় হঠাৎ শিলাবৃষ্টি স্বস্তির পাশাপাশি বাড়াচ্ছে চিন্তা। 

এরই মধ্যে ভারতের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার মুম্বই, থানে-সহ একাধিক এলাকায় তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে এবার বেঙ্গালুরুও উষ্ণতর।     

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget