এক্সপ্লোর

West Bengal Weather Update : কলকাতায় আজ ভারী বৃষ্টি, বৃহস্পতিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা

Weather Update Heavy Rain : গোটা দক্ষিণবঙ্গেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ ১৪টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।  

সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। মঙ্গলবার বিকেলেই তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সন্ধে নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। তার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ ১৪টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।  

আবহাওয়া দফতরের পূর্বাভাস, অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সন্ধে নাগাদ বাংলাদেশের খেপুপারা অতিক্রম করবে। উপকূল অতিক্রম করার পর তা পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরফলে উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় সমুদ্র উপকূলে ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে দ্বারভাঙা, দেওঘর, ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

কোন কোন জেলায় জেলায় অতিভারী বৃষ্টি?
দক্ষিণবঙ্গে আজ ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা সহ প্রায় ১৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে। বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
 
উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?
উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতে। আপাতত দু -দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোন জেলাতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

 ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কলকাতায় মঙ্গলবার মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

কলকাতার তাপমাত্রা
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ। 

আরও পড়ুন :

দাম কমল রান্নার গ্যাসের, কলকাতায় কত হল এলপিজি সিলিন্ডারের দাম ? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget