এক্সপ্লোর

Rain in South Bengal: দক্ষিণবঙ্গে শুরু প্রবল বর্ষণ, দীঘার হোটেলের ভিতরে ঢুকে পড়ল জল !

Heavy Rain in South Bengal: দক্ষিণবঙ্গ জুড়ে শুরু দফায় দফায় বৃষ্টি ।প্রভাব পড়েছে পর্যটনেও। বিস্তারিত আসছে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুরঃ  দক্ষিণবঙ্গ জুড়ে শুরু দফায় দফায় বৃষ্টি (Heavy Rain in South Bengal)। শুক্রবার থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা (East Midnapore Distrcit) উপকূল এলাকায়ও ভারী বৃষ্টির (Heavy Rain) শুরু হয়েছে। তারই প্রভাব পড়েছে পর্যটনেও (Tourism)। দীঘায় নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টির জল এবং ড্রেনের জল ছাপিয়ে হোটেলের ভিতরে ঢুকছে। পরিস্থিতি এমনই জায়াগায় পৌঁছেছে যে, পর্যটকদের হোটেলের নিচতলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন, বারবার তলবেও বেপাত্তা নূপুর ! বিজেপি নেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিস কলকাতা পুলিশের

মূলত পুরনো দিঘা শ্রেয়শী ও পার্শ্ববর্তী হোটেল গুলিতে যে সমস্ত রুমগুলিতে পর্যটকরা ছিলেন, তাঁদেরকে দোতালায় নিয়ে যাওয়া হয়েছে। এবং নিচতলার বিদ্যুৎ পরিষেবা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটকদেরও ভোগান্তির শেষ নেই। দীঘা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে এহেন পরিস্থিতি দেখে, ফরেস্ট বাংলো হোটেল গুলিতে কার্যত হতবাক পর্যটকরা। প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে চলতি বছরে একের পর প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। বৃষ্টির জল বেড়ে হড়কা বান হোক, কিংবা 'ম্যান মেড বন্যা'-র মতো বিতর্কিত ইস্যু, সবেতেই ক্ষতির মুখোমুখি হয়েছে সাধারণ মানুষ। তাই এবার আর ঝুঁকি নিতে চায় না প্রশাসন। ইতিমধ্যেই তাই , লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্য়ে বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে নদী। তার উপর ব্যারেজের জল ক্যাটালিস্টের কাজ করছে।

এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতেও অবস্থা শোচনীয়। কোথাও প্রায় হাঁটু সমান জল। কোথাও আবার জল ঢুকেছে বাড়িতে। বাদ যায়নি দোকানও। তার মধ্যেও ঢুকেছে জল। রাস্তা দিয়ে যেন নদীর স্রোত বইছে। রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড। সবথেকে খারাপ অবস্থা ৩১ নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকায়। বাড়ি থেকে বেরোলেই হাঁটু সমান জল।
তা পেরিয়েই গন্তব্যে যেতে হচ্ছে বাসিন্দাদের। সাইকেল থেকে নেমে হেঁটে যেতে হচ্ছে এলাকাবাসীদের। স্থানীয়দের অভিযোগ, বেহাল নিকাশির জন্যই প্রতিবছর বর্ষায় এই জল-যন্ত্রণা। যদিও জল থই তই অবস্থার দায় অবশ্য নিজেদের ঘাড়ে নিতে রাজি নয় তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার তৃণমূল নেতা ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার তেমনটাই মত প্রকাশ করেছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget