এক্সপ্লোর

Weather Update : অবশেষে স্বস্তির বৃষ্টি, গরম থেকে মুক্তির ইঙ্গিত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর

Rain and Thunderstrom : আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ দিন একইরকমভাবে রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে। 

কলকাতা : অসহ্য গরম থেকে কিছুটা মুক্তি দিয়ে বৃষ্টি (Rain) নামল কলকাতায় (Kolkata)। কলকাতার একাংশ ও দক্ষিণবঙ্গে (South Bengal) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ছাড়াও ঝোড়ো হাওয়ার সতর্কতা। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও সংলগ্ন এলাকাতেও শনিবার রাত জুড়ে এমনই পরিস্থিতি থাকবে বলেই জানা যাচ্ছে। এদিন সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন এলাকাতে ছিল প্রবল গরম। যারপর সন্ধে থেকে হাওয়া দেওয়ার পাশাপাশি রাতের দিকে বৃষ্টি নামে। আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস ছিল তেমনই। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ দিন একইরকমভাবে রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে। 

কমবে কি তাপমাত্রা ?

সকাল থেকে তীব্র গরম কাটিয়ে বৃষ্টির জেরে রাতের দিকে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। যদিও তার দীর্ঘস্থায়ী প্রভাব পড়ার কোনও প্রত্যাশা এই মুহূর্তেই না করা ভাল বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department) সূত্রে জানা যাচ্ছে, রবিবার সকাল থেকেই ফের চরচরিয়ে তাপমাত্রা বাড়ার আশঙ্কা। ফের প্রাণান্তকর গরমে গোটা দিনটা কাটাতে হবে। আগামী কয়েকদিন এই রকমেরই আবহাওয়া চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে স্বস্তির খবর এই যে, সারাদিন ধরে প্রবল গরম থাকলেও রাতের দিকে স্বস্তির বৃষ্টি তাপমাত্রা কিছুটা কমাতে সাহায্য করবে। যদিও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে, আপাতত বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। পাশাপাশি কিছু জেলায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছতে পারে পারদ।

উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে 
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 

আরও পড়ুন- 'অকৃতজ্ঞ', 'ইডি-সিবিআই থেকে বাঁচতে দিল্লির কাছে বিক্রি', নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
Sudip Bandyopadhyay: ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget