এক্সপ্লোর

Abhishek Attacks Suvendu : 'অকৃতজ্ঞ', 'ইডি-সিবিআই থেকে বাঁচতে দিল্লির কাছে বিক্রি', নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের

Abhishek Banerjee : বিজেপিকে (BJP) আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, 'দরজা খুললে বিজেপি উঠে যাবে, এখন যদি দরজা খুলি দল উঠে যাবে। আমি আটকে রেখেছি আপনারা নিশ্চিন্তে থাকুন।

হলদিয়া : 'তুমি অকৃতদার নও, অকৃতজ্ঞ'। 'ইডি-সিবিআই থেকে বাঁচতে পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির কাছে বিক্রি করেছে’। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) খাসতালুকে দাঁড়িয়ে তাঁর নাম না করে এভাবেই আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলদিয়ায় আইএনটিটিইউসি-র সভা থেকে প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর নাম না করে বলেন, 'এই জেলার সর্বেসর্বা বলে যিনি নিজেকে দাবি করতেন তিনি এখন ইডি-সিবিআই-এর ভয়ে নিজের পিঠ বাঁচাতে দিল্লি তল্পিবাহকতা করে দিন থেকে রাত কাটাচ্ছেন।' আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, 'দুবার তলব করিয়ে আমার মাথা নত করতে বাধ্য করেছো, আর আমরা তোমাদের দু'জন সাংসদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্ধুদ্ধ করে তৃণমূলে নিয়ে এসে তোমাদের মাথা দু'বার নত করিয়েছি।'

বিজেপিকে হুঁশিয়ার

বিজেপিকে (BJP) আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, 'দরজা খুললে বিজেপি উঠে যাবে, এখন যদি দরজা খুলি দল উঠে যাবে। আমি আটকে রেখেছি আপনারা নিশ্চিন্তে থাকুন। বুথে যারা যারা বসেছিল গদ্দার, মীরজাফররা, তারা নির্বাচনের ৪-৫ দিন আগে বিজেপি করা শুরু করে। আমার কাছে সব তালিকা আছে। কে অনুগামী সেজে দলের ভিতরে ঢুকে দলের বারোটা বাজিয়েছে সেটা আমার জানা আছে। আসতে আসতে পাঁচ-ছজনকে চিহ্নিত করেছি। এই মিটিংয়েও আছে। পয়লা মে কোন নেতা, কোন শ্রমিক ভাই পদ্মফুলের কাছ থেকে বিএমএসের ঝান্ডা তুলেছ, আর পরের দিন তৃণমূলে ঝাঁপ দিয়েছ সেই তালিকা আমার কাছে।'

বিচারব্যবস্থা প্রসঙ্গে খোঁচা

এ দিন হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সভায় প্রধান বক্তা ছিলেন অভিষেক। সেখানে তিনি বলেন, "আমার বলতে লজ্জা লাগে। কিন্তু বিচারব্যবস্থায় এক শতাংশ এমন আছেন, তল্পিবাহকের কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। আপনার যদি মনে হয়, এই সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন, ক্যামেরার সামনে দু'হাজার বার এই কথা বলব।" অভিষেক আরও বলেন, "খুনের মামলার তদন্ত আটকে দিচ্ছে। শুনেছেন কোনও দিন! আদালত চাইলে নিরাপত্তা দিতে পারে। আদালতের অধিকার আছে। কিন্তু খুনের মামলার তদন্ত স্থগিত করে দিতে পারেন না আপনি।"

 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget