এক্সপ্লোর

Weather Update: আচমকা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর, রয়েছে আরও বৃষ্টির পূর্বাভাস

Weather Update: ব্যাপক ক্ষতির মুখে পড়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্তরা। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ভুট্টা,  ধান ও শাকসবজি সহ অন্যান্য ফসল। ব্যাপক বৃষ্টির দাপটে প্রাণ গিয়েছে একজনের।

সুদীপ চক্রবর্তী ও সঞ্চয়ন মিত্র, উত্তর দিনাজপুর: আগামী ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর দিনাজপুরে (North Dinajpur) বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির (heavy rainfall) পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই এক দফা ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

আচমকা শিলাবৃষ্টি, ক্ষতিগ্রস্ত উত্তর দিনাজপুর

আচমকাই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। বেশ কয়েকটি গ্রামে বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমির ফসল ধান, ভুট্টা ও শাক সবজি। ব্যাপক বৃষ্টির দাপটে প্রাণ গিয়েছে একজনের। মৃতের নাম সুধীর বিশ্বাস।

রবিবার দুপুর সোয়া দুটো নাগাদ আচমকাই শিলাবৃষ্টি শুরু হয়। সব লণ্ডভণ্ড হয়ে যায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বেশ কিছু গ্রামে। ইসলামপুর শহর এলাকায় তেমন কোনও ক্ষতি না হলেও ইসলামপুর ব্লকের মজুমদার পাড়া, শুকনাভিটা, দাড়িভিট সহ বেশ কয়েকটি গ্রামের কাঁচা বাড়িঘর ভেঙে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে জমির ফসলের। ব্যাপক ক্ষতির মুখে পড়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্তরা। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ভুট্টা,  ধান ও শাকসবজি সহ অন্যান্য ফসল। সকলেই এখন তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে।

উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে উত্তর দিনাজপুরে ফের বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুরে ফের রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার সার্বিক পূর্বাভাস

আজ দুপুরের পর থেকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। এরপরেও আরও বেশ কিছুক্ষণ এই হারে বৃষ্টিপাত হবে বলে জানা যাচ্ছে। সঙ্গে কোথাও ৩০ থেকে ৪০ কিমি তো কোথাও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

গোটা উত্তরবঙ্গে বিগত বেশ কিছুদিন ধরেই বৃষ্টি চলছে। আজও হয়েছে। আগামী কয়েকদিনও পরিস্থিতি বিশেষ বদলাবে না। গরম খুব একটা থাকবে না। এভাবেই মাঝে মাঝে বৃষ্টি চলবে। 

আরও পড়ুন: Hooghly News: চন্দননগরে ধস মেরামতি করতে গিয়ে দেখা মিলল সুড়ঙ্গর, কী রয়েছে সেখানে?

অন্যদিকে দক্ষিণবঙ্গে চিত্রটা একেবারেই উল্টো। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মাত্রাতিরিক্ত না হলেও গরম থাকবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ ঘর্মাক্ত পরিস্থিতি দক্ষিণবঙ্গে থাকবে। 

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget