এক্সপ্লোর

Bengal Weather Update: নিম্নচাপের প্রভাবে পুজোর আগে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, কবে পর্যন্ত বৃষ্টি ?

Rainfall: পুজোর আগে যখন-তখন আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামছে

কলকাতা : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Depression on Bay of Bengal)। পুজোর আগে যখন-তখন আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি (Rain) নামছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। সপ্তাহের মাঝামাঝি আবহাওয়া বদলের সম্ভাবনা।

বঙ্গোপসাগরে ঘনিয়েছে নিম্নচাপ। তার জেরে পুজোর আগে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে শরতের আকাশ কালো করে যখন-তখন ঝেঁপে বৃষ্টি নামছে। জেলায় জেলায় একই ছবি।

শনিবার সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। এর মধ্যেই কটাল ও নিম্নচাপের জোড়া ফলায় সাগর, নামখানা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ব্লকে বেহাল বাঁধ ভাঙার আশঙ্কা তৈরি হয়েছে। সমুদ্র উত্তাল থাকায়, মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ইলিশের মরশুম হওয়া সত্ত্বেও ফিরে আসছে মাছ ধরার ট্রলার।

অন্যদিকে, গতকাল বসিরহাটের মিনাখাঁ ব্লকে কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় কুমারজোল গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ছিঁড়ে যায় বিদ্যুতের তার। টিনের ছাউনি উড়ে পড়ায় একজন মাছ ব্য়বসায়ী গুরুতর জখম হন। মিনাখাঁর ব্যবসায়ী সুজয় মণ্ডল জানান, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। চিলেকোঠা উড়ে এসে পড়েছে। একটা ছেলে মাছ বিক্রি করতে আসছিল, কখন ওকে ফেলে দিয়েছে বুঝতে পারিনি।

একই ছবি হুগলিতেও। কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বেনাভারুই গ্রাম। ভেঙে পড়ে পাঁচিল, উড়ে যায় অ্যাসবেস্টসের ছাউনি। খবর পেয়ে গ্রামে যান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

আবহাওয়া দফতর জানিয়েছে, এটা টর্নেডো বা ঘূর্ণিঝড় নয়। নিম্নচাপ তৈরি হলে জলের ওপর এমন স্পাউট দেখা যায়।

অন্যদিকে, দুর্যোগের মধ্যেই মাঝ নদীতে আটকে গেল একটি যাত্রীবাহী ভেসেল। শনিবার দুপুর আড়াইটে নাগাদ কাকদ্বীপের লট নম্বর আট থেকে যাত্রী নিয়ে সাগরের কচুবেড়িয়া যাওয়ার সময় ভাটার জেরে মুড়িগঙ্গা নদীর চড়ায় আটকে যায় ভেসেলটি। নিম্নচাপের প্রবল বৃষ্টির মধ্যে মাঝ নদীতে ভেসেল আটকে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত চলবে এই বৃষ্টি।উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপরেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ২২ শতাংশ। কলকাতায় ঘাটতির পরিমাণ ১৭ শতাংশ। উত্তরে আবার ৮ শতাংশ অতি বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার থেকে বদল হবে আবহাওয়ার।

এবিপি আনন্দ।
শরতেও দুর্যোগের আশঙ্কা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?

ভিডিও

Suvendu Adhikari: 'আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন', বললেন শুভেন্দু
LPG Gas Price LIVE: মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের
Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda
Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget