এক্সপ্লোর

Weather Update: জোড়া কারণে দুর্যোগ, শনিবার কেমন থাকবে আবহাওয়া? পূর্বাভাস বিশেষজ্ঞের

Kolkata Rain: বৃহস্পতিবার বিকেল থেকে আকাশ কালো করে শুরু হয়েছিল বৃষ্টি। শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ভাসল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ।

কলকাতা: বৃহস্পতিবার বিকেল থেকে আকাশ কালো করে শুরু হয়েছিল বৃষ্টি। শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ভাসল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া নিয়ে বড় সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

জোড়া কারণে এই দুর্যোগ, জানালেন আবহাওয়া বিশেষজ্ঞ রামকৃষ্ণ দত্ত। বলেছেন, ‘এখানে দুরকমভাবে দুর্যোগের সৃষ্টি হয়েছে। একটি হচ্ছে ধানবাদ থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ। আরে একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য। আজ কলকাতায় যা হল বা আগামী কয়েকদিন যা হওয়ার প্রবণতা রয়েছে, সেটা হল ধানবাদ থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জন্য। সেটি আরও কলকাতার দিকে সরে আসবে। তাই বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেড়ে যাবে। বৃষ্টির জন্য় যে প্যারামিটারগুলো আমরা চেক করি, সেগুলো হচ্ছে ময়শ্চার কনটেন্ট। সেটা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। আজ বৃষ্টি হওয়ায় সেটা কিছুটা কমল তবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য জলীয় কনটেন্ট প্রচুর চলে আসছে।’

মৌসুমি নিম্নচাপ অক্ষরেখাটি এখন কতদূর অবধি বিস্তৃত ?

IMD সূত্রে খবর, সমুদ্রেপৃষ্ঠে অবস্থিত মৌসুমি নিম্নচাপ অক্ষরেখাটি, যা পঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে, বিহার পর্যন্ত বিস্তৃত, এখনও বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ থেকে টানা জেলায় জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস। এই দুর্যোগের আশঙ্কা আগামী সপ্তাহের মাঝামাঝি অবধি করা হয়েছে। 

আরও পড়ুন: পা ভেঙে ঝুলছে! বিশ্বকাপে ভয়ঙ্কর অবস্থা ফুটবলারের, কেরিয়ারই সঙ্কটে, ক্ষমা চাইল কাতার

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৪ তারিখ অবধি উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিই শুধু এবার নয়, সেগুলি ছাড়া আরও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামীকাল ও পরশুদিনও ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে বাজ পড়ার আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: সিএবির যুগ্মসচিব নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ইলেক্টোরাল অফিসারকে নিয়ে বৈঠকে উঠল প্রশ্ন

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget