এক্সপ্লোর

Weather Update: মার্চের শুরুতেই বাড়ল কলকাতার তাপমাত্রা, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, থাকবে কুয়াশাও

Weather Update News: আজ বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। দার্জিলিঙে বৃষ্টি তুষারপাত হতে পারে, আগামীকাল পর্যন্ত

অরিত্রিক ভট্টাচার্য্য, কলকাতা: ফেব্রুয়ারির শেষ। মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে তাপমাত্রা। বাতাসে হালকা শীতের আমেজ থাকলেও, ধীরে ধীরে গরম পড়ছে। আজ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায়। কোথাও কোথাও আবার বাড়বে গরম। মোটের ওপর সারাদিন কেমন থাকবে তাপমাত্রা? জেনে নেওয়া যাক.. 

আজ বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। দার্জিলিঙে বৃষ্টি তুষারপাত হতে পারে, আগামীকাল পর্যন্ত। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ক্রমশ তাপমাত্রা বাড়বে। মার্চ মাসের শুরুতেই তিন/চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এটি বর্তমানে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে যাচ্ছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামীকাল ২রা মার্চ। রাজস্থানে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা। এই নিম্নচাপ এলাকা থেকে পাকিস্তান পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। যে অক্ষরেখার বিস্তৃতি রয়েছে মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট এলাকায়। আসামের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটি অরুণাচল প্রদেশ এলাকায় বিস্তৃত। ক্রমশ বাড়বে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। উইকেন্ডে জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রী বেড়ে যেতে পারে। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পরে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দিনে আংশিক মেঘলা আকাশ। কাল থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আর নেই। 

দার্জিলিঙ ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাত হতে পারে। সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। আগামীকাল শুধু দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা থাকবে। আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবার সম্ভাবনা। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কালিম্পং জেলাতে। 

আরো একটু বাড়ল রাতের তাপমাত্রা। আগামী দুদিন আরও বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। বেলার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কাল থেকে পরিষ্কার আকাশ। ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পৌঁছতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯৬ শতাংশ।  ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর-পূর্ব ভারতের অরুনাচল প্রদেশ এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল কেরল মাহেতে।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতে।

আরও পড়ুন: Ritabhari-Swastika: ঋতাভরী থেকে স্বস্তিকার নতুন গল্প, এবার প্রত্যেক সপ্তাহে ওটিটির পর্দায় আসবে ধারাবাহিক!

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget