এক্সপ্লোর

Weather Update: উত্তরে স্বস্তির বৃষ্টি, গরমে পুড়বে দক্ষিণবঙ্গ, এই জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছোঁবে পারদ

Weather Forecast: আগামী ৪-৫ দিনে ৫-৬ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। শুক্র- শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতে। গরম বাড়বে ঈদের দিন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মাঝ চৈত্রেই কলকাতার তাপমাত্রা (Weather Update) ৩৬ ডিগ্রি ছুঁতে পারে। আগামী ৪-৫ দিনে ৪-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়বে, তখন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে দার্জিলিঙে বৃষ্টি শুরু হবে। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকাল ও সন্ধেয় মনোরম পরিবেশ। আগামী ৪-৫ দিনে ৫-৬ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। শুক্র- শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। গরম বাড়বে ঈদের দিন। চাঁদ রাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। ঈদের দিন কলকাতায় ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা জেলায় জেলায় স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। ক্রমশ বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে দিন ও রাতের পারদ। আগামী ৪-৫ দিনের মধ্যে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। উইকেন্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হতে পারে তাপমাত্রা। আপাতত ৪-৫ দিনে বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের আবহাওয়া: আপাতত ঊর্ধ্বমুখী হবে পারদ। আগামী ৪-৫ দিনে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং হালকা বৃষ্টি শুরু হবে। শুক্র ও শনিবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও। রবিবারেও দার্জিলিঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

কলকাতার আবহাওয়া: সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া ফিরবে কলকাতায়! স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আপাতত স্বাভাবিকের নিচে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। সকালে সন্ধ্যায় মনোরম পরিবেশ। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে।
পরিষ্কার আকাশ। আগামী ৪-৫ দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯৩ শতাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget