এক্সপ্লোর

West Bengal Weather:বঙ্গের জন্য স্বস্তি! কালীপুজো-ভাইফোঁটায় শীতের আমেজ থাকার কথা রাজ্যজুড়ে

Kali Puja 2023 Weather:বঙ্গবাসীর জন্য খুশির খবর। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে দীপাবলি, কালীপুজো এবং ভাইফোঁটায় রাজ্যজুড়ে বজায় থাকবে এই শীতের আমেজ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বঙ্গবাসীর জন্য খুশির খবর। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে দীপাবলি, কালীপুজো (Kali Puja 2023) এবং ভাইফোঁটায় রাজ্যজুড়ে বজায় থাকবে এই শীতের আমেজ (West Bengal Weather 2023)। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, উত্তুরে হাওয়া বইবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

বিশদে...
এ বছর সার্বিক ভাবে নির্ঝঞ্ঝাট কেটেছিল দুর্গাপুজো। নবমীর দুপুরে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও বৃষ্টি হলেও তাতে পুজোর আনন্দ একচুলও মাটি হয়নি। তার পর থেকেই কালীপুজোর আবহাওয়া কী রকম থাকে, সে দিকে বড় আশা নিয়ে তাকিয়ে ছিল রাজ্যবাসী। গত বছর দীপাবলির সময়টায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে আনন্দের বেশ কিছু ধাক্কা খায়। তবে এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে, এবছর সে রকম হওয়ার সম্ভাবনা নেই।  ভাইফোঁটাতেও হালকা শীতের আমেজ থাকবে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব একই রকম থাকবে। জেলায় জেলায় পরিষ্কার আকাশের পূর্বাভাস। কলকাতা ও সংলগ্ন জেলায় ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার কথা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলায় তাপমাত্রা ১৭/১৮ ডিগ্রির ঘরে থাকতে চলেছে এই সময়টা। এই সপ্তাহে শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 
অম্য দিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। সেখানেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং শুকনো বাতাস বইবে, জলীয় বাষ্প কমবে।

মহানগরের কথা...
কলকাতায় আপাতত পরিষ্কার, মেঘমুক্ত আকাশের পূর্বাভাস রয়েছে। এর মধ্যেই  উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া বইতে শুরু করেছে তিলোত্তমায়। ভোর ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ কলকাতা শহরে। চলতি সপ্তাহে ২০-২২ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ সকালে মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গত কাল থেকে আজ পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি। কলকাতায়  রাজ্যে যখন হালকা শীতের আমেজে মনোরম আবহাওয়া, তখন একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর এবং লাদাখে। আজ ও কাল, অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ওই এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে পূর্বাভাস।

আরও পড়ুন:৫ বন্ধ চা বাগানের শ্রমিকদের নিয়ে জেলাশাসকের সঙ্গে সাক্ষাতের পথে 'বাধা', দফতরের সামনে অবস্থান জন বার্লার

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget