এক্সপ্লোর

Weather Update: পুজোর মুখে ফের দুর্যোগ, রাজ্যজুড়ে প্রবল বর্ষণের পূর্বাভাস

West Bengal Weather: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্যা পরিস্থিতি। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বুধবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রাজ্যজুড়ে। নিম্নচাপের জেরে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমলেও, কমেনি জলযন্ত্রণা। তার মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবারও পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এই দুদিন কলকাতাতেও কয়েক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে।                                        

উত্তরবঙ্গের আবহাওয়া:
বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।  বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়।

বর্ষা বিদায় রেখা অনুপগড় বিকানির যোধপুর ভুজ ও দ্বারকার উপর দিয়ে বিস্তৃত। দেশ থেকে মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। রাজস্থান এবং কচ্ছের কিছু এলাকায় মৌসুমী বায়ুর বিদায়। নির্ধারিত সময় থেকে ছয় দিন পর শুরু হল বর্ষার বিদায় পর্ব। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম রাজস্থানের বাকি অংশ পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। আগামী ২৪ ঘণ্টায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Mamata Banerjee: 'বেলাইনে বিশ্বরেকর্ড, কোথায় রেলমন্ত্রী?' মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন মমতার

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget