এক্সপ্লোর

Mamata Banerjee: 'বেলাইনে বিশ্বরেকর্ড, কোথায় রেলমন্ত্রী?' মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন মমতার

West Bengal News: রাঙাপানির পর এবার জলপাইগুড়ির ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির বেশ কয়েকটি বগি।

কলকাতা: দু'মাসের মাথায় ফের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা (Train Accident)। রাঙাপানির পর এবার ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি। ইঞ্জিন থেকে ছিটকে গেল বেশ কয়েকটি বগি। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি: ফের রেল দুর্ঘটনা। ফের উত্তরবঙ্গ। এবার ময়নাগুড়িতে লাইনচ্যুত হল মালগাড়ি। রাঙাপানির পর এবার জলপাইগুড়ির ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির বেশ কয়েকটি বগি। সাত সকালে, স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় একাধিক বগি। অসমের গুয়াহাটি স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে আসছিল মালগাড়িটি। ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে রেলের বেশ কয়েকটি বৈদ্য়ুতিক খুঁটি। ঘটনায়, উত্তরপূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযগে আংশিক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলতে শুরু করে দূরপাল্লার একাধিক ট্রেন। এনিয়ে রেলমন্ত্রী নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "বেলাইনে বিশ্বরেকর্ড করেছে। মানুষের সেফটি, সিকিউরিটি বলে কিছু নেই। রেলমন্ত্রী এখন কোথায় থাকেন?''

১৭ জুন আগরতলা থেকে শিয়ালদহের দিকে যাওয়ার পথে ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ৩১ জুলাই ফাঁসিদেওয়ার রাঙাপানিতে ফের লাইনচ্যুত হয় মালগাড়ি। এবার উত্তরবঙ্গেরই ময়নাগুড়িতে ফের লাইনচ্য়ুত হল মালগাড়ি। মঙ্গলবার সকাল ৬.২৫ নাগাদ ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখে আচমকা লাইনের বাইরে চলে যায় মালগাড়ির ৬টি বগি। ক্ষতিগ্রস্ত হয় পোস্ট। আপ ও ডাউন লাইনে বন্ধ করে দিতে হয় ট্রেন চলাচল।

মঙ্গলবার ময়নাগুড়ির এই দুর্ঘটনার জেরে, ঘুরপথে চ্যাংড়াবান্ধা হয়ে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, আনন্দবিহার-কামাক্ষা, তেজস রাজধানী, ডিব্রুগর-নিউ দিল্লি রাজধানী-সহ উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের দিকে যাওয়া একাধিক ট্রেন। 

বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৪ সেপ্টেম্বর রাত থেকে ১৫ সেপ্টেম্বর সকালের মধ্যে বাতিল ছিল ৩৮ টি লোকাল ট্রেন। ওই রাতে বনগাঁ শাখার ৬ টি ট্রেন ও রবিবার সকালে ৩২ টি ট্রেন বাতিল করা হয়। বেশ কিছু ট্রেন চলে স্বল্প দূরত্বে। সকাল সাড়ে ১০ টার পরে রেল পরিষেবা পরিস্থিতি স্বাভাবিক হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Jalpaiguri News: মাল পুরসভায় প্রায় ১২০ কোটির 'দুর্নীতি', চেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল

সেরা শিরোনাম

Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget