এক্সপ্লোর

Cyclone Remal Updates: রুদ্রমূর্তি ধারণ করছে ঘূর্ণিঝড় রেমাল, ঝড়ের কতটা প্রভাব পড়তে চলেছে কলকাতায়?

Cyclone Remal Alert: আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল'। উপকূলবর্তী এলাকায় সন্ধে থেকে ১০০-১২০ কিমি বেগে ঝড়ের সতর্কতা।

কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে শক্তিও বাড়ছে ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal)। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে 'রেমাল'। ইতিমধ্যেই সুন্দরবন, ঝড়খালিতে ঝড়ের দাপট বাড়ছে। ল্যান্ডফলের আগেই দিঘা-কাঁথি-সুন্দরবন-সাগরদ্বীপ এলাকায় ঝড় ও বৃষ্টির তীব্রতা বাড়ছে প্রতিনিয়ত।                              

রেমালের কতটা দাপট কলকাতায়? 

আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল'। উপকূলবর্তী এলাকায় সন্ধে থেকে ১০০-১২০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। তবে আবহবিদ জে কে মুখোপাধ্যায় বলেন, 'কলকাতায় ১২০ কিলোমিটার বেগে ঝড় হয়তো হবে না। কিন্তু ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইতে পারে কলকাতায়। তবে কালবৈশাখীর মতো চরিত্র এর নয়। আরও বেশি। কালবৈশাখীর ক্ষেত্রে ঝড় কিছুক্ষণ স্থায়ী হয় এরপর থেমে যায়। কিন্তু এই সাইক্লোন কিন্তু ঘণ্টার পর ঘণ্টা ধরে চলবে ওই গতিবেগে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে।' 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, 'অতিশক্তিশালী ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই যাবে। এটি আরও শক্তি বাড়াবে। আজ রাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলকে পার করবে সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মাঝে মংলার কাছে দক্ষিণ পশ্চিম দিকে, অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।' 

আরও পড়ুন, অতি শক্তিশালী 'রেমাল', প্রবল জলোচ্ছ্বাস, ঝড়খালিতে শুরু তাণ্ডব

রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে ঘণ্টায় ৯০ কিলোমিটার। সোমবার মুর্শিদাবাদ, নদিয়ায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূমে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। 

মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। মঙ্গলবারও অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এইদিন অতিভারী বৃষ্টি হতে পারে, উত্তরের তিন জেলা, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২ দিনাজপুর এবং ২ পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget